নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর ক্লাব ফুটবলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন নেইমার। ব্রাজিলিয়ান সিরি আ’র ম্যাচে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে সান্তোসের হয়ে দুটি গোলই করেন তিনি। পুরো ম্যাচে নেইমার ছিলেন দারুণ সক্রিয়। তার ৯টি শটের ৫টিই ছিল লক্ষ্যে। দুটি গোলের পাশাপাশি সতীর্থদের জন্য সুযোগও তৈরি করেন। উরবানো ক্যালডেরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩৬তম মিনিটে সতীর্থ আলভারো বাররিয়ালের সঙ্গে ওয়ান-টু পাসের পর দুর্দান্ত ফিনিশে গোল করেন নেইমার। তবে গোলের চেয়েও বেশি আলোচনায় আসে তার উদযাপন। নিজের পরিচিত মুখভঙ্গির পর তিনি পোকার খেলার ইঙ্গিতবাহী একটি বিশেষ হাতের ভঙ্গি করেন। ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন তিনি। তবে শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারেনি সান্তোস। ২-২ গোলে ড্র হয়। এই উদযাপনকে অনেকেই তার সাম্প্রতিক পোকার বিতর্কের সঙ্গে যুক্ত করছেন। সম্প্রতি কোপা সুদামেরিকানার একটি ম্যাচের দলে ছিলেন না নেইমার। দলের ছুটির দিনেই তিনি সাও পাওলোতে অনুষ্ঠিত বিএসওপি উইন্টার—ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের একটি পর্বে অংশ নেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে সাম

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর ক্লাব ফুটবলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন নেইমার। ব্রাজিলিয়ান সিরি আ’র ম্যাচে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে সান্তোসের হয়ে দুটি গোলই করেন তিনি।

পুরো ম্যাচে নেইমার ছিলেন দারুণ সক্রিয়। তার ৯টি শটের ৫টিই ছিল লক্ষ্যে। দুটি গোলের পাশাপাশি সতীর্থদের জন্য সুযোগও তৈরি করেন।

উরবানো ক্যালডেরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩৬তম মিনিটে সতীর্থ আলভারো বাররিয়ালের সঙ্গে ওয়ান-টু পাসের পর দুর্দান্ত ফিনিশে গোল করেন নেইমার। তবে গোলের চেয়েও বেশি আলোচনায় আসে তার উদযাপন। নিজের পরিচিত মুখভঙ্গির পর তিনি পোকার খেলার ইঙ্গিতবাহী একটি বিশেষ হাতের ভঙ্গি করেন। ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন তিনি। তবে শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারেনি সান্তোস। ২-২ গোলে ড্র হয়।

এই উদযাপনকে অনেকেই তার সাম্প্রতিক পোকার বিতর্কের সঙ্গে যুক্ত করছেন। সম্প্রতি কোপা সুদামেরিকানার একটি ম্যাচের দলে ছিলেন না নেইমার। দলের ছুটির দিনেই তিনি সাও পাওলোতে অনুষ্ঠিত বিএসওপি উইন্টার—ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের একটি পর্বে অংশ নেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে সামাজিক যোগাযোগমাধ্যমে এর জবাবও দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা।

বিশ্বকাপ শেষে মাঠে ফিরেই গোল এবং বিতর্কিত পোকার উদযাপনের মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন নেইমার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow