নেইমারের নামে মামলা, জানা গেল কারণ

আবারও আইনি জটিলতায় পড়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। এবার তার বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক একজন রাঁধুনি। ব্রাজিলের গণমাধ্যম শুক্রবার এ খবর প্রকাশ করেছে। অভিযোগে ওই রাঁধুনি জানান, ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি নেইমারের বাড়িতে কাজ করেছেন। এই সময় তাকে প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা কাজ করতে হতো এবং ১৫০ জনেরও বেশি মানুষের জন্য রান্না করতে বাধ্য করা হতো। তার দাবি, আনুষ্ঠানিকভাবে তার কাজের সময় ছিল সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। কিন্তু বাস্তবে প্রায়ই তাকে রাত ১১টা, এমনকি অনেক সময় মধ্যরাত পর্যন্ত রান্নাঘরে থাকতে হতো। দীর্ঘ সময় ধরে অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়েন। নেইমারের রাঁধুনির বেতন ছিল মাসে ৬৫৪ ইউরো। তিনি ক্ষতিপূরণ হিসাবে দাবি করছেন ৪৩ হাজার ইউরো। এই অর্থ দিয়ে নিজের চিকিৎসা করাবেন। এ ব্যাপারে সান্তোসের ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার স্থানীয় গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।

নেইমারের নামে মামলা, জানা গেল কারণ

আবারও আইনি জটিলতায় পড়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। এবার তার বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক একজন রাঁধুনি।

ব্রাজিলের গণমাধ্যম শুক্রবার এ খবর প্রকাশ করেছে। অভিযোগে ওই রাঁধুনি জানান, ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি নেইমারের বাড়িতে কাজ করেছেন। এই সময় তাকে প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা কাজ করতে হতো এবং ১৫০ জনেরও বেশি মানুষের জন্য রান্না করতে বাধ্য করা হতো।

তার দাবি, আনুষ্ঠানিকভাবে তার কাজের সময় ছিল সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। কিন্তু বাস্তবে প্রায়ই তাকে রাত ১১টা, এমনকি অনেক সময় মধ্যরাত পর্যন্ত রান্নাঘরে থাকতে হতো। দীর্ঘ সময় ধরে অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়েন।

নেইমারের রাঁধুনির বেতন ছিল মাসে ৬৫৪ ইউরো। তিনি ক্ষতিপূরণ হিসাবে দাবি করছেন ৪৩ হাজার ইউরো। এই অর্থ দিয়ে নিজের চিকিৎসা করাবেন।

এ ব্যাপারে সান্তোসের ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার স্থানীয় গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow