নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার
ব্রাজিলের কিংবদন্তি ১০ নম্বর জার্সি নিয়ে সব জল্পনার অবসান ঘটালেন ভিনিসিয়ুস জুনিয়র। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সির প্রকৃত মালিক নেইমার। ব্রাজিলের জনপ্রিয় ইউটিউব চ্যানেল কাজেটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, বিশ্বকাপে আমি কোন নম্বর পরব, তা এখনো জানি না। তবে ১০ নম্বর জার্সি নেইমারের, এটা একেবারেই স্পষ্ট। ২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। তার অনুপস্থিতিতে ব্রাজিলের ১০ নম্বর জার্সি বিভিন্ন সময়ে পরেছেন ভিনিসিয়ুস জুনিয়র, রোদ্রিগো ও রাফিনিয়া। তবে চোট কাটিয়ে নেইমার জাতীয় দলে ফেরায় বিশ্বকাপে আবারও তার গায়েই দেখা যাবে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি।
ব্রাজিলের কিংবদন্তি ১০ নম্বর জার্সি নিয়ে সব জল্পনার অবসান ঘটালেন ভিনিসিয়ুস জুনিয়র। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সির প্রকৃত মালিক নেইমার।
ব্রাজিলের জনপ্রিয় ইউটিউব চ্যানেল কাজেটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, বিশ্বকাপে আমি কোন নম্বর পরব, তা এখনো জানি না। তবে ১০ নম্বর জার্সি নেইমারের, এটা একেবারেই স্পষ্ট।
২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। তার অনুপস্থিতিতে ব্রাজিলের ১০ নম্বর জার্সি বিভিন্ন সময়ে পরেছেন ভিনিসিয়ুস জুনিয়র, রোদ্রিগো ও রাফিনিয়া।
তবে চোট কাটিয়ে নেইমার জাতীয় দলে ফেরায় বিশ্বকাপে আবারও তার গায়েই দেখা যাবে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি।
What's Your Reaction?