নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিল জাতীয় দলের তারকা ফুটবলার নেইমারের চলমান ইনজুরি ও ফিটনেস সংকট নিয়ে রসিকতা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে এক অনুষ্ঠানে নেইমারকে বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা জাতীয় দলের খেলোয়াড় বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত এক শিশুকে বর্তমান ব্রাজিল দলের সেরা খেলোয়াড় কে; এমন প্রশ্ন করেন লুলা। শিশুটি মুহূর্তের মধ্যেই উত্তর দেয়, ‘নেইমার’। জবাবে হাস্যরসের সুরে লুলা বলেন, নেইমার তো খেলছেই না। সে বিশ্বের প্রথম হোম অফিস কল-আপ পাওয়া খেলোয়াড়। হোম অফিস প্লেয়ার। তিনি আরও বলেন, গতকাল ইন্টারনেটে এটা দেখেছি। যেকোনো দিন হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে জাতীয় দল বানাতে হবে। সেখানে থাকবে ১১ জন পেলে। বিশ্বকাপের শুরুতেই ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন নেইমার। তার অনুপস্থিতিতে ব্রাজিল তাদের অভিযান শুরু করেছে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে মাঠের বাইরে থেকে দলের খেলা দেখেছেন নেইমার। তার অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে প্রভাব ফেললেও দলটি অন্তত একটি পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। নেইমারের দ্রুত সুস্থতা কামনা করছেন

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট
ব্রাজিল জাতীয় দলের তারকা ফুটবলার নেইমারের চলমান ইনজুরি ও ফিটনেস সংকট নিয়ে রসিকতা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে এক অনুষ্ঠানে নেইমারকে বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা জাতীয় দলের খেলোয়াড় বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত এক শিশুকে বর্তমান ব্রাজিল দলের সেরা খেলোয়াড় কে; এমন প্রশ্ন করেন লুলা। শিশুটি মুহূর্তের মধ্যেই উত্তর দেয়, ‘নেইমার’। জবাবে হাস্যরসের সুরে লুলা বলেন, নেইমার তো খেলছেই না। সে বিশ্বের প্রথম হোম অফিস কল-আপ পাওয়া খেলোয়াড়। হোম অফিস প্লেয়ার। তিনি আরও বলেন, গতকাল ইন্টারনেটে এটা দেখেছি। যেকোনো দিন হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে জাতীয় দল বানাতে হবে। সেখানে থাকবে ১১ জন পেলে। বিশ্বকাপের শুরুতেই ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন নেইমার। তার অনুপস্থিতিতে ব্রাজিল তাদের অভিযান শুরু করেছে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র দিয়ে। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে মাঠের বাইরে থেকে দলের খেলা দেখেছেন নেইমার। তার অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে প্রভাব ফেললেও দলটি অন্তত একটি পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। নেইমারের দ্রুত সুস্থতা কামনা করছেন ব্রাজিল সমর্থকেরা। তবে তার ফিটনেস নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তাকে ঘিরে প্রেসিডেন্ট লুলার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র : ইয়াহু স্পোর্টস ও নিউজ ১৮

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow