নেই লিটন, হৃদয় অধিনায়ক, অভিষেক একজনের
গতকাল সংবাদ সম্মেলনে নিজেই বলেছিলেন খেলার সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি।’ যদিও অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল প্রথম ম্যাচে তার খেলা সম্ভাবনা নেই বললেই চলে। শেষ পর্যন্ত সেটাই হলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেই লিটন। তার জায়গায় অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময়ে পায়ের মাংসপেসিতে চোট পান লিটন। আজ এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বাম পায়ের কাফ মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইনে পড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না তিনি। জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিবা জানিয়েছেন, মেডিকেল পরীক্ষায় লিটনের বাম কাফ মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। তবে চোটটি গুরুতর নয় এবং তিনি ইতোমধ্যে ভালোভাবেই সেরে ওঠার পথে রয়েছেন। শিবার ভাষ্য, ‘মেডিকেল মূল্যায়নের পর দেখা গেছে, লিটনের বাম কাফ মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন হয়েছে। চোটটি খুব গুরুতর নয় এবং সে ভালোভাবে সেরে উঠছে। প্রথম ম্যাচে সে খেলতে পারবে না। তবে চিকিৎসা ও পুনর্বাসনে তা
গতকাল সংবাদ সম্মেলনে নিজেই বলেছিলেন খেলার সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি।’ যদিও অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল প্রথম ম্যাচে তার খেলা সম্ভাবনা নেই বললেই চলে। শেষ পর্যন্ত সেটাই হলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেই লিটন। তার জায়গায় অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময়ে পায়ের মাংসপেসিতে চোট পান লিটন। আজ এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বাম পায়ের কাফ মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইনে পড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না তিনি।
জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিবা জানিয়েছেন, মেডিকেল পরীক্ষায় লিটনের বাম কাফ মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। তবে চোটটি গুরুতর নয় এবং তিনি ইতোমধ্যে ভালোভাবেই সেরে ওঠার পথে রয়েছেন।
শিবার ভাষ্য, ‘মেডিকেল মূল্যায়নের পর দেখা গেছে, লিটনের বাম কাফ মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন হয়েছে। চোটটি খুব গুরুতর নয় এবং সে ভালোভাবে সেরে উঠছে। প্রথম ম্যাচে সে খেলতে পারবে না। তবে চিকিৎসা ও পুনর্বাসনে তার অগ্রগতির ওপর নির্ভর করে সিরিজের পরের ম্যাচগুলোতে খেলার সম্ভাবনা রয়েছে। আমরা তার অবস্থার ওপর নিবিড়ভাবে নজর রাখছি।’
এছাড়া এই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হচ্ছে আব্দুল গাফফার সাকলায়েনের। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দলে থাকলেও একাদশে সুযোগ মেলেনি তার। স্বীকৃত টি-টোয়েন্টিতে এই পেস বোলিং অলরাউন্ডার টি–টুয়েন্টিতে ওভারপ্রতি ৬.৬৬ গড়ে রান দিয়ে ২৫ ম্যাচ খেলে ২৪ উইকেট পেয়েছেন। ব্যাটিংয়ে ফিফটি না থাকলেও খেলতে পারেন কার্যকরী ক্যামিও। একাদশে আছেন একদিন আগে হুট করে দলে ঢোকা সৌম্য সরকারও, লিটনের অনুপুস্থিতিতে উইকেটকিপিং করবেন পারভেজ হোসেন।
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান, আব্দুল গাফফার, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
এসকেডি/এএসএম
What's Your Reaction?