নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তেল আবিবে বিক্ষোভ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও রাজধানী তেল আবিবের রাজপথে বিক্ষোভে নেমেছেন দেশটির সাধারণ নাগরিকরা। শনিবার (৩০ মে) তেল আবিবের প্রধান সড়কগুলোতে শত শত মানুষ জড়ো হয়ে সরকারবিরোধী এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাদের হাতে যুদ্ধ বন্ধ, প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবিতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। বিক্ষোভকারীরা সরকারের নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে নানা স্লোগান দেন। প্রতিবাদ কর্মসূচিতে ভিন্নমাত্রা যোগ করতে কয়েকজন বিক্ষোভকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখোশ পরে প্রতীকী প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের অভিযোগ, পশ্চিম তীরে চলমান সহিংসতায় বর্তমান সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়ে আসছে। একই সঙ্গে তারা দাবি করেন, সরকার সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং দেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করছে না। বিক্ষুব্ধ জনতা অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ এবং নতুন নির্বাচনের আয়োজনের দাবি জানান। তাদের মতে, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জনগণের নতুন ম্যান্ডেট প্রয়োজন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও রাজধানী তেল আবিবের রাজপথে বিক্ষোভে নেমেছেন দেশটির সাধারণ নাগরিকরা।
শনিবার (৩০ মে) তেল আবিবের প্রধান সড়কগুলোতে শত শত মানুষ জড়ো হয়ে সরকারবিরোধী এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাদের হাতে যুদ্ধ বন্ধ, প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবিতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। বিক্ষোভকারীরা সরকারের নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে নানা স্লোগান দেন।
প্রতিবাদ কর্মসূচিতে ভিন্নমাত্রা যোগ করতে কয়েকজন বিক্ষোভকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখোশ পরে প্রতীকী প্রতিবাদ জানান।
আন্দোলনকারীদের অভিযোগ, পশ্চিম তীরে চলমান সহিংসতায় বর্তমান সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়ে আসছে। একই সঙ্গে তারা দাবি করেন, সরকার সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং দেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করছে না।
বিক্ষুব্ধ জনতা অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ এবং নতুন নির্বাচনের আয়োজনের দাবি জানান। তাদের মতে, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জনগণের নতুন ম্যান্ডেট প্রয়োজন।
What's Your Reaction?