নেতানিয়াহুর সরকার ভেঙে পড়ার আশঙ্কা, পার্লামেন্টে বিল উত্থাপন
ইসরায়েলের আইনপ্রণেতারা পার্লামেন্ট ভেঙে দেওয়ার একটি বিলের পক্ষে প্রাথমিক অনুমোদন দিয়েছেন। বুধবার অনুষ্ঠিত প্রাথমিক ভোটাভুটিতে ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে ১১০ জন বিলের পক্ষে ভোট দেন। বিপক্ষে কেউ ভোট দেননি। বাকি সদস্যরা ভোটদানে বিরত ছিলেন। বিলটি এগিয়ে নেওয়া গেলে দেশটিতে আগাম নির্বাচনের পথ তৈরি হতে পারে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে জোটসঙ্গী কট্টর ধর্মীয় দলগুলোর চাপের মুখে রয়েছেন। তার ডানপন্থী জোট সরকার ভেঙে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। বিলটি এখন একটি সংসদীয় কমিটিতে যাবে। এরপর আরও তিন দফা ভোটে অনুমোদন পেলে পার্লামেন্ট ভেঙে যাবে এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। বর্তমানে আগামী ২৭ অক্টোবরের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে। খবর আল-জাজিরার। অতি-রক্ষণশীল ধর্মীয় দলগুলো অভিযোগ করছে, তাদের সম্প্রদায়ের তরুণদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিরোধী দলগুলোও চলতি মাসের শুরুতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার নিজস্ব বিল আনার ঘোষণা দেয়। জোটের চেয়ারম্যান ওফির কাটজ বলেন, এই জোটের সময় শেষ হয়ে এসেছে।
ইসরায়েলের আইনপ্রণেতারা পার্লামেন্ট ভেঙে দেওয়ার একটি বিলের পক্ষে প্রাথমিক অনুমোদন দিয়েছেন। বুধবার অনুষ্ঠিত প্রাথমিক ভোটাভুটিতে ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে ১১০ জন বিলের পক্ষে ভোট দেন। বিপক্ষে কেউ ভোট দেননি। বাকি সদস্যরা ভোটদানে বিরত ছিলেন। বিলটি এগিয়ে নেওয়া গেলে দেশটিতে আগাম নির্বাচনের পথ তৈরি হতে পারে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে জোটসঙ্গী কট্টর ধর্মীয় দলগুলোর চাপের মুখে রয়েছেন। তার ডানপন্থী জোট সরকার ভেঙে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
বিলটি এখন একটি সংসদীয় কমিটিতে যাবে। এরপর আরও তিন দফা ভোটে অনুমোদন পেলে পার্লামেন্ট ভেঙে যাবে এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। বর্তমানে আগামী ২৭ অক্টোবরের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে। খবর আল-জাজিরার।
অতি-রক্ষণশীল ধর্মীয় দলগুলো অভিযোগ করছে, তাদের সম্প্রদায়ের তরুণদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু।
এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিরোধী দলগুলোও চলতি মাসের শুরুতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার নিজস্ব বিল আনার ঘোষণা দেয়।
জোটের চেয়ারম্যান ওফির কাটজ বলেন, এই জোটের সময় শেষ হয়ে এসেছে। বর্তমান মেয়াদে জোট সরকার ৯টি বাজেট ও ৫২০টি আইন পাস করেছে।
চূড়ান্ত অনুমোদনের আগে বিলটি আবারও নেসেটে ফিরবে। সেখানে নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ বিষয়ে আলোচনা হবে।
What's Your Reaction?