নেদারল্যান্ডস নয়, জার্মানি গেলেন ফয়েজ তৈয়্যব
নেদারল্যান্ডসের পাসপোর্টে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তবে, নেদারল্যান্ডসের পাসপোর্টে দেশ ছাড়লেও তিনি দুবাই হয়ে জার্মানি গেছেন বলে জানা গেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কালবেলাকে সরকারের একটি সূত্র নিশ্চিত করে জানায়, গত ১১ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে এক কনফারেন্সে যুক্ত হোন ফয়েজ আহমদ তৈয়্যব। কনফারেন্সটি সবার জন্য উন্মুক্ত ছিল না। সেখানে উপস্থিত ছিলেন বিশেষ কয়েকজন ব্যক্তি। সূত্রের তথ্যানুযায়ী, ফয়েজ আহমেদ তৈয়্যব জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। তিনি কবে নাগাদ ফিরবেন, এমন কোনো তথ্য নেই ইমিগ্রেশনে। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক হলে বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে সেই কনফারেন্স। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং ডাকসুর আলোচিত সর্বমিত্র চাকমাসহ ১০/১৫ জন। এদিকে, নির্ভরযোগ্য আরেকটি এক সূত্র জানিয়েছে, দায়িত্ব থাকা অবস্থায় নানা পদক্ষেপ নেওয়াকে কেন্দ্র করে নির্বাচনের আগে থেকেই অনেকটা অস্তিত্বে ছিলেন ফয়েজ তৈয়্যব। তিনি হয়তো সার্
নেদারল্যান্ডসের পাসপোর্টে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তবে, নেদারল্যান্ডসের পাসপোর্টে দেশ ছাড়লেও তিনি দুবাই হয়ে জার্মানি গেছেন বলে জানা গেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কালবেলাকে সরকারের একটি সূত্র নিশ্চিত করে জানায়, গত ১১ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে এক কনফারেন্সে যুক্ত হোন ফয়েজ আহমদ তৈয়্যব। কনফারেন্সটি সবার জন্য উন্মুক্ত ছিল না। সেখানে উপস্থিত ছিলেন বিশেষ কয়েকজন ব্যক্তি।
সূত্রের তথ্যানুযায়ী, ফয়েজ আহমেদ তৈয়্যব জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। তিনি কবে নাগাদ ফিরবেন, এমন কোনো তথ্য নেই ইমিগ্রেশনে।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক হলে বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে সেই কনফারেন্স। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং ডাকসুর আলোচিত সর্বমিত্র চাকমাসহ ১০/১৫ জন।
এদিকে, নির্ভরযোগ্য আরেকটি এক সূত্র জানিয়েছে, দায়িত্ব থাকা অবস্থায় নানা পদক্ষেপ নেওয়াকে কেন্দ্র করে নির্বাচনের আগে থেকেই অনেকটা অস্তিত্বে ছিলেন ফয়েজ তৈয়্যব। তিনি হয়তো সার্বিক বিবেচনা করতে জার্মানে যাচ্ছেন। তবে, তিনি ফিরবেন কি না, তা নিশ্চিত নয়।
What's Your Reaction?