নেপালের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশের মেয়েরা

চতুর্থ ম্যাচে নেপালকে হারিয়ে আগেই কাবাডি সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার শেষ ম্যাচ জিতে নেপাল ব্যবধান কমিয়েছে মাত্র। শেষ পর্যন্ত সিরিজের ব্যবচ্ছেদ হলো ৩ -২ এ। রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি স্বাগতিকদের জন্য ছিল কেবলই আনুষ্ঠানিকতার। তবে এই ম্যাচে স্বান্ত্বনার জয় তুলে নিয়েছে সফরকারী নেপাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশকে ২৫-২১ পয়েন্টে হারিয়ে সিরিজের ব্যবধান কমাল তারা। আর এতে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো লাল-সবুজের প্রতিনিধিরা। ​ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে সমানে সমান লড়াই দেখা যায়। প্রথমার্ধের খেলা শেষে ১২-১১ পয়েন্টে সামান্য ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। ​দ্বিতীয়ার্ধেও বজায় থাকে এই উত্তাপ। এক পর্যায়ে ১৭-১৭ পয়েন্টে সমতা আনে দুই দল। ম্যাচ যখন যে কোনো দিকে মোড় নিতে পারে, ঠিক তখনই দারুণ এক সুপার রেইড করে ৩ পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের মেবি চাকমা। এরপর দুর্দান্ত প্রতিরোধ গড়ে বাংলাদেশকে অল-আউট করে ৫ পয়েন্টের ব্যবধানে চালকের আসনে বসে পড়ে নেপাল। নির্ধারিত সময়ে বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি, ফলে ২৫-২১ পয়েন্টের

নেপালের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশের মেয়েরা

চতুর্থ ম্যাচে নেপালকে হারিয়ে আগেই কাবাডি সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার শেষ ম্যাচ জিতে নেপাল ব্যবধান কমিয়েছে মাত্র। শেষ পর্যন্ত সিরিজের ব্যবচ্ছেদ হলো ৩ -২ এ।

রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি স্বাগতিকদের জন্য ছিল কেবলই আনুষ্ঠানিকতার। তবে এই ম্যাচে স্বান্ত্বনার জয় তুলে নিয়েছে সফরকারী নেপাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশকে ২৫-২১ পয়েন্টে হারিয়ে সিরিজের ব্যবধান কমাল তারা। আর এতে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো লাল-সবুজের প্রতিনিধিরা।

​ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে সমানে সমান লড়াই দেখা যায়। প্রথমার্ধের খেলা শেষে ১২-১১ পয়েন্টে সামান্য ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। ​দ্বিতীয়ার্ধেও বজায় থাকে এই উত্তাপ। এক পর্যায়ে ১৭-১৭ পয়েন্টে সমতা আনে দুই দল।

ম্যাচ যখন যে কোনো দিকে মোড় নিতে পারে, ঠিক তখনই দারুণ এক সুপার রেইড করে ৩ পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের মেবি চাকমা। এরপর দুর্দান্ত প্রতিরোধ গড়ে বাংলাদেশকে অল-আউট করে ৫ পয়েন্টের ব্যবধানে চালকের আসনে বসে পড়ে নেপাল। নির্ধারিত সময়ে বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি, ফলে ২৫-২১ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে নেপালি মেয়েরা।

ম্যাচ সেরা নির্বাচিত হন নেপাল দলের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী। আর পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস।

আরআই/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow