নেসকোর ৯ উপকেন্দ্র উন্নয়নে ১৪১ কোটি টাকার ক্রয় অনুমোদন
রংপুর অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পরিচালিত ৯টি ৩৩/১১ কেভি এআইএস উপকেন্দ্র আধুনিকায়নের জন্য ১৪১ কোটি ৩৩ লাখ টাকার ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
What's Your Reaction?
