নোবিপ্রবি শিক্ষক সালামের পিএইচডি অর্জন 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুস সালাম (স্বাধীন) পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।  ব্রুনাইয়ের বিখ্যাত বিশ্ববিদ্যালয় Universiti Brunei Darussalam (UBD)-এর AACSB-accredited বিজনেস স্কুল UBD School of Business and Economics (UBDSBE) থেকে তিনি এ ডিগ্রি সম্পন্ন করেন। তার গবেষণার বিষয় ছিল Human–AI Interaction, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার বাণিজ্যিক প্রয়োগ, সম্ভাবনা ও ব্যবহারকারীর আচরণগত প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। ফুল-ফান্ডেড স্কলারশিপের অধীনে সম্পন্ন এই গবেষণাকালীন সময়ে তিনি চারটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে—UBDSBE আয়োজিত ‘PhD Colloquium 2026’-এ প্রথম স্থান অর্জন, ‘4th International Conference on Business, Economics and Finance (ICBEF 2023)’-এ Best Paper Award, ম্সিটি ইউনিভার্সিটি, ম্যাকাওতে অনুষ্ঠিত ‘9th World Business Ethics Forum (2025)’-এ Best Extended Abstract Award এবং UBDSBE PhD Colloquium 2025 Award।  তার সম্পাদিত বই ‘Technology Transfer and Strategic Application

নোবিপ্রবি শিক্ষক সালামের পিএইচডি অর্জন 
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুস সালাম (স্বাধীন) পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।  ব্রুনাইয়ের বিখ্যাত বিশ্ববিদ্যালয় Universiti Brunei Darussalam (UBD)-এর AACSB-accredited বিজনেস স্কুল UBD School of Business and Economics (UBDSBE) থেকে তিনি এ ডিগ্রি সম্পন্ন করেন। তার গবেষণার বিষয় ছিল Human–AI Interaction, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার বাণিজ্যিক প্রয়োগ, সম্ভাবনা ও ব্যবহারকারীর আচরণগত প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। ফুল-ফান্ডেড স্কলারশিপের অধীনে সম্পন্ন এই গবেষণাকালীন সময়ে তিনি চারটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে—UBDSBE আয়োজিত ‘PhD Colloquium 2026’-এ প্রথম স্থান অর্জন, ‘4th International Conference on Business, Economics and Finance (ICBEF 2023)’-এ Best Paper Award, ম্সিটি ইউনিভার্সিটি, ম্যাকাওতে অনুষ্ঠিত ‘9th World Business Ethics Forum (2025)’-এ Best Extended Abstract Award এবং UBDSBE PhD Colloquium 2025 Award।  তার সম্পাদিত বই ‘Technology Transfer and Strategic Applications for Commercial Human-AI Interaction’ আন্তর্জাতিক শিক্ষাঙ্গণে সাড়া ফেলেছে। একাডেমিক দায়িত্বের পাশাপাশি তিনি নোবিপ্রবিতে সহকারী প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ২০২২ সেশনে সদস্য এবং ২০২৩ সেশনে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন সালাম। আব্দুস সালাম স্বাধীন ১৯৯৩ সালে চাঁদপুরে জন্ম নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow