নোয়াখালীতে চার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) দুপুরে জেলা শহর মাইজদী নোয়া কনভেনশন হলে বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে। স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন জাহাঙ্গীর। এ সময় উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহবুব, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আরমান ও ফখরুল ইসলাম মিলন।বক্তারা এ সময় বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। জানা যায়,স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর ৫ হাজার ৮শত ৩০জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। অনুষ্ঠানে মোট ১১৮ জন মেধাবী শিক্ষার্থীকে ট্যালেন্টপুল বৃত্তি এবং ২৮২ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীর মধ্যে সর্বমোট প্রায় ৩ ল

নোয়াখালীতে চার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) দুপুরে জেলা শহর মাইজদী নোয়া কনভেনশন হলে বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে।

স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন জাহাঙ্গীর। এ সময় উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহবুব, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আরমান ও ফখরুল ইসলাম মিলন।বক্তারা এ সময় বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।

জানা যায়,স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর ৫ হাজার ৮শত ৩০জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। অনুষ্ঠানে মোট ১১৮ জন মেধাবী শিক্ষার্থীকে ট্যালেন্টপুল বৃত্তি এবং ২৮২ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীর মধ্যে সর্বমোট প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

উল্লেখ্য, নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০১২ সাল থেকে জেলার অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow