নোয়াখালীতে আজাদি মঞ্চের দুই দিনব্যাপী গণভোটে ‘হ্যাঁ’ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন   

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০২৬ সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচরে আজাদি মঞ্চের উদ্যোগে দুই দিনব্যাপী গণভোট সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ‘কেন হ্যাঁ দেব’ শীর্ষক একটি তথ্যভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন এবং তিন হাজার লিফলেট বিতরণ করা হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) সুবর্ণচরের খাসের হাট বাজারে এবং রোববার (৯ ফেব্রুয়ারি) খাসের হাট রাস্তার মাথায় ডকুমেন্টারিটি প্রদর্শন করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। আজাদি মঞ্চ সুবর্ণচর নোয়াখালীর আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, রাষ্ট্র গণভোটের আয়োজন করলেও গ্রামের অনেক মানুষ- বিশেষ করে যারা শিক্ষিত নন- তাদের মাঝে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে। সেই বিভ্রান্তি দূর করে গণভোটের প্রকৃত উদ্দেশ্য মানুষের কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে আমাদের পছন্দের প্রার্থী আলাদা হতে পারে, কিন্তু দেশের সংস্কারের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। তাই পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ বলা আমাদের নাগরিক দায়িত্ব। গণভোট কেন জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ- সেটাই

নোয়াখালীতে আজাদি মঞ্চের দুই দিনব্যাপী গণভোটে ‘হ্যাঁ’ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন   

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০২৬ সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচরে আজাদি মঞ্চের উদ্যোগে দুই দিনব্যাপী গণভোট সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ‘কেন হ্যাঁ দেব’ শীর্ষক একটি তথ্যভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন এবং তিন হাজার লিফলেট বিতরণ করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সুবর্ণচরের খাসের হাট বাজারে এবং রোববার (৯ ফেব্রুয়ারি) খাসের হাট রাস্তার মাথায় ডকুমেন্টারিটি প্রদর্শন করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

আজাদি মঞ্চ সুবর্ণচর নোয়াখালীর আহ্বায়ক মাহমুদুল হাসান বলেন, রাষ্ট্র গণভোটের আয়োজন করলেও গ্রামের অনেক মানুষ- বিশেষ করে যারা শিক্ষিত নন- তাদের মাঝে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে। সেই বিভ্রান্তি দূর করে গণভোটের প্রকৃত উদ্দেশ্য মানুষের কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন।

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে আমাদের পছন্দের প্রার্থী আলাদা হতে পারে, কিন্তু দেশের সংস্কারের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। তাই পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ বলা আমাদের নাগরিক দায়িত্ব। গণভোট কেন জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ- সেটাই মানুষকে বোঝানো ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

আজাদি মঞ্চের আহ্বায়ক জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য গড়ে তোলাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সুবর্ণচর উপজেলার সভাপতি আবিদুল ইসলাম মিলন, জাগ্রত সুবর্ণচরের আহ্বায়ক তালহা সিফাত, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন হোসেন রোহানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তারা উপস্থিত জনসাধারণকে গণভোট বিষয়ে স্পষ্ট ধারণা প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow