নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত হোটেল রাজে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতদের মধ্যে ৭ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন পেশাদার যৌনকর্মী ও তাদের খদ্দের রয়েছেন। এছাড়া অবৈধ সম্পর্কের সূত্রে কয়েকজন নারী-পুরুষ সেখানে অবস্থান করছিলেন বলেও অভিযোগ রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। অভিযান শেষে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে এক নারী ও এক পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভ

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কিছু দেহ ব্যবসার সঙ্গে জড়িত এবং কিছু পরকীয়া সম্পর্কের সূত্রে সেখানে অবস্থান করছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।