নোয়াখালীতে ইজারা ইস্যুতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নোয়াখালী কবিরহাট উপজেলার নবগ্রাম আমিনবাজারের ইজারা না পেয়ে ইজারাদার খলিলুর রহমান মানিকসহ বিএনপির নেতৃবৃন্দ কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৩ মে) দুপুরে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের আমিনবাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় এলাকাবাসী,বিএনপি নেতাকর্মী ও ব্যবসায়ীরা। মানববন্ধনে বক্তারা বলেন,আমিনবাজার ইজারা নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা আরও বলেন, বাজারের পরিবেশ অস্থিতিশীল করতে একটি মহল পরিকল্পিতভাবে উস্কানি দিচ্ছে। তারা প্রশাসনকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

নোয়াখালীতে ইজারা ইস্যুতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নোয়াখালী কবিরহাট উপজেলার নবগ্রাম আমিনবাজারের ইজারা না পেয়ে ইজারাদার খলিলুর রহমান মানিকসহ বিএনপির নেতৃবৃন্দ কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৩ মে) দুপুরে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের আমিনবাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় এলাকাবাসী,বিএনপি নেতাকর্মী ও ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তারা বলেন,আমিনবাজার ইজারা নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা আরও বলেন, বাজারের পরিবেশ অস্থিতিশীল করতে একটি মহল পরিকল্পিতভাবে উস্কানি দিচ্ছে। তারা প্রশাসনকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow