নোয়াখালীতে জামায়াত কর্মীদের ওপর যুবদলের হামলার অভিযোগ

নোয়াখালী-১ আসনের সোনাইমুড়ীতে জামায়াত কর্মীদের ওপর হামলা অভিযোগ উঠেছে যুবদল কর্মীদের বিরুদ্ধে। এতে জামায়াতের অন্তত ৩ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্ট মো. শাহাব উদ্দিন সাংবাদিক সম্মেলনে এমন দাবি করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচবাড়িয়া যুবদল নেতা শিমুল আহমেদ, মাহবুবুল হক, হালিম, জাবেদ, গোলাম মর্তুজা ও রাসেলসহ ১০-১৫জন অতর্কিতে হামলা করে আমাদের তিনজন নেতাকর্মীকে আহত করেছে। আহতরা হলেন, পাঁচবাড়িয়া ওয়ার্ড জামায়াতের সভাপতি মনির হোসেন, কর্মী ওমায়ের, শিহাব। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সোনাইমুড়ী উপজেলা যুবদলে সদস্য মো. শিমুল আহমেদ জাগো নিউজকে বলেন, আমরা ধানের শীষের প্রচারণা চালানো সময় জামায়াত কর্মীদের সঙ্গে দেখা হয়। এসময় তাদের এক কর্মী অশালীন কথা বলায় আমাদের একজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। কিন্তু এটাকে তারা রং-রূপ লাগিয়ে অপপ্রচার চালাচ্ছে। সোনাইমুড়ী উপজেলা নির্

নোয়াখালীতে জামায়াত কর্মীদের ওপর যুবদলের হামলার অভিযোগ

নোয়াখালী-১ আসনের সোনাইমুড়ীতে জামায়াত কর্মীদের ওপর হামলা অভিযোগ উঠেছে যুবদল কর্মীদের বিরুদ্ধে। এতে জামায়াতের অন্তত ৩ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্ট মো. শাহাব উদ্দিন সাংবাদিক সম্মেলনে এমন দাবি করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচবাড়িয়া যুবদল নেতা শিমুল আহমেদ, মাহবুবুল হক, হালিম, জাবেদ, গোলাম মর্তুজা ও রাসেলসহ ১০-১৫জন অতর্কিতে হামলা করে আমাদের তিনজন নেতাকর্মীকে আহত করেছে।

আহতরা হলেন, পাঁচবাড়িয়া ওয়ার্ড জামায়াতের সভাপতি মনির হোসেন, কর্মী ওমায়ের, শিহাব। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনাইমুড়ী উপজেলা যুবদলে সদস্য মো. শিমুল আহমেদ জাগো নিউজকে বলেন, আমরা ধানের শীষের প্রচারণা চালানো সময় জামায়াত কর্মীদের সঙ্গে দেখা হয়। এসময় তাদের এক কর্মী অশালীন কথা বলায় আমাদের একজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। কিন্তু এটাকে তারা রং-রূপ লাগিয়ে অপপ্রচার চালাচ্ছে।

সোনাইমুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু তালেব জাগো নিউজকে বলেন, অভিযোগের কপি পেয়েছি। পরে ব্যবস্থা নেওয়ার জন্য নোয়াখালী-১ আসনের সোনাইমুড়ীর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতারকে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

ইকবাল হোসেন মজনু/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow