নোয়াখালীতে বিএনপি সমর্থকের দোকানে আগুন

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির এক সমর্থকের দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে দেওয়া আগুনে পুড়ে গেছে ৭টি দোকান, একটি মাইক্রোবাস ও দুটি সিএনজি চালিত অটোরিকশা।  রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  ঘটনার খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। স্থানীয়রা জানান, হাতিয়া উপজেলার মুলা বাজার এলাকায় কালাম সর্দারের কয়েকটি দোকান ছিল। রোববার রাত আনুমানিক ৩টার দিকে দোকানগুলোতে আগুন দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় ৭টি দোকানের মালামালসহ পাশের গ্যারেজে থাকা দুটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মাইক্রোবাস পুড়ে যায়। দোকান মালিক কালাম সর্দার বলেন, আমি ধানের শীষের পক্ষে কাজ করছি। কয়েকদিন ধরে প্রতিপক্ষের লোকজন আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। দোকানে আগুন দেবে বলেও হুমকি দেয়। গভীর রাতে মোবাইলে খবর পেয়েছি, দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে।  এতে প্রায় কোটি টাকার  ক্ষতি হয়েছে বলে দাবি করেছে

নোয়াখালীতে বিএনপি সমর্থকের দোকানে আগুন

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির এক সমর্থকের দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে দেওয়া আগুনে পুড়ে গেছে ৭টি দোকান, একটি মাইক্রোবাস ও দুটি সিএনজি চালিত অটোরিকশা। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

স্থানীয়রা জানান, হাতিয়া উপজেলার মুলা বাজার এলাকায় কালাম সর্দারের কয়েকটি দোকান ছিল। রোববার রাত আনুমানিক ৩টার দিকে দোকানগুলোতে আগুন দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় ৭টি দোকানের মালামালসহ পাশের গ্যারেজে থাকা দুটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মাইক্রোবাস পুড়ে যায়।

দোকান মালিক কালাম সর্দার বলেন, আমি ধানের শীষের পক্ষে কাজ করছি। কয়েকদিন ধরে প্রতিপক্ষের লোকজন আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। দোকানে আগুন দেবে বলেও হুমকি দেয়। গভীর রাতে মোবাইলে খবর পেয়েছি, দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। 
এতে প্রায় কোটি টাকার  ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কালাম সর্দার।

মাহবুবের রহমান শামীম বলেন, ধানের শীষের কাজ করার কারণে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। প্রশাসনের কাছে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow