নোয়াখালীতে হাতপাখার প্রার্থীসহ আহত ১৫

নোয়াখালী-১ আসনে দুর্বৃত্তের হামলায় চরমোনাই মনোনীত হাত পাখার প্রার্থী জহিরুল ইসলামসহ ১৫ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।  বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ আব্দুল মতিন পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  প্রিসাইডিং অফিসার নিখিল চন্দ্র সিংহ জানান, রাত ১০টার দিকে হাত পাখার প্রার্থী জহিরুল ইসলাম কয়েকজন সংবাদকর্মী নিয়ে কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে তিনি দায়িত্বরত প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বাইরে থেকে কয়েকজন লোক এসে হট্টগোল শুরু করে। পরে তাদের বের করে দেওয়া হয়। প্রার্থী জহিরূল ইসলাম অভিযোগ করেন, তিনি তার নিজগ্রাম মুহুরিগঞ্জ ভোট কেন্দ্র পরিদর্শনে যান। সে সময় কয়েকজন সমর্থক ও সংবাদকর্মীও ছিলেন। হঠাৎ বাইরে থেকে লোকজন এসে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তাকে লাঞ্ছিত করা হয়। এ সময় তার সঙ্গে থাকা সংবাদকর্মীসহ ১৪/১৫ জন সমর্থককে মারধর করা হয়। 

নোয়াখালীতে হাতপাখার প্রার্থীসহ আহত ১৫

নোয়াখালী-১ আসনে দুর্বৃত্তের হামলায় চরমোনাই মনোনীত হাত পাখার প্রার্থী জহিরুল ইসলামসহ ১৫ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ আব্দুল মতিন পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

প্রিসাইডিং অফিসার নিখিল চন্দ্র সিংহ জানান, রাত ১০টার দিকে হাত পাখার প্রার্থী জহিরুল ইসলাম কয়েকজন সংবাদকর্মী নিয়ে কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে তিনি দায়িত্বরত প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বাইরে থেকে কয়েকজন লোক এসে হট্টগোল শুরু করে। পরে তাদের বের করে দেওয়া হয়।

প্রার্থী জহিরূল ইসলাম অভিযোগ করেন, তিনি তার নিজগ্রাম মুহুরিগঞ্জ ভোট কেন্দ্র পরিদর্শনে যান। সে সময় কয়েকজন সমর্থক ও সংবাদকর্মীও ছিলেন। হঠাৎ বাইরে থেকে লোকজন এসে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তাকে লাঞ্ছিত করা হয়। এ সময় তার সঙ্গে থাকা সংবাদকর্মীসহ ১৪/১৫ জন সমর্থককে মারধর করা হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow