নোয়াখালী-৩ আসনে বরকত উল্লাহ বুলু জয়ী

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী বরকত উল্লাহ বুলু। ১৬৬টি কেন্দ্রের সবকটির ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. বোরহান উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮২৪ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুযারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে। নোয়াখালী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৭৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৯ হাজার ৮৮৬ জন, নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ৮৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ৮ জন ভোটার রয়েছেন।   সব মিলিয়ে ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী বরকত উল্লাহ বুলু বিজয়ী ঘোষণা করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। 

নোয়াখালী-৩ আসনে বরকত উল্লাহ বুলু জয়ী

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী বরকত উল্লাহ বুলু। ১৬৬টি কেন্দ্রের সবকটির ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. বোরহান উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮২৪ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুযারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

নোয়াখালী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৭৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৯ হাজার ৮৮৬ জন, নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ৮৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ৮ জন ভোটার রয়েছেন।
 
সব মিলিয়ে ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী বরকত উল্লাহ বুলু বিজয়ী ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।

এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow