ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া কোনো অভিযোগই যাতে প্রতিহিংসামূলক বা ভুয়া না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে ন্যায়বিচারের স্বার্থে বিচার কার্যক্রমে তাড়াহুড়ো না করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।  তবে মামলার সংখ্যা বাড়তে থাকায় বিদ্যমান দুই ট্রাইব্যুনালের ওপর চাপ তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। শনিবার (২০ জুন) সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)-এর বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ট্রাইব্যুনালে দাখিল হওয়া একটি অভিযোগও যাতে প্রতিহিংসামূলক, ভুয়া না হয় এ বিষয় কঠোর অবস্থানে প্রসিকিউশন। ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না। তবে মামলার সংখ্যা বাড়ছে ফলে দুইটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমে চাপ তৈরি হতে পারে। মামলার ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, মামলার চাপ সামলাতে ট্রাইব্যুনাল, প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তার সংখ্যা বাড়ানোর প্রয়োজন হতে

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া কোনো অভিযোগই যাতে প্রতিহিংসামূলক বা ভুয়া না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে ন্যায়বিচারের স্বার্থে বিচার কার্যক্রমে তাড়াহুড়ো না করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 

তবে মামলার সংখ্যা বাড়তে থাকায় বিদ্যমান দুই ট্রাইব্যুনালের ওপর চাপ তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২০ জুন) সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)-এর বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি বলেন, ট্রাইব্যুনালে দাখিল হওয়া একটি অভিযোগও যাতে প্রতিহিংসামূলক, ভুয়া না হয় এ বিষয় কঠোর অবস্থানে প্রসিকিউশন।

ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না। তবে মামলার সংখ্যা বাড়ছে ফলে দুইটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমে চাপ তৈরি হতে পারে।

মামলার ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, মামলার চাপ সামলাতে ট্রাইব্যুনাল, প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তার সংখ্যা বাড়ানোর প্রয়োজন হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow