নড়াইলে ট্রলির নিচে চাপা পড়ে চালক নিহত
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ট্রলির নিচে চাপা পড়ে চালক ইরান শেখ (২১) নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার নড়াগাতীর চাপাইল-কালিয়া সড়কের মূলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইরান শেখ কালিয়া উপজেলার জোকা গ্রামের মো. জুয়েল শেখের ছেলে। তিনি পেশায় ট্রলি চালক ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ট্রলিচালক ইরান শেখ জোকা গ্রাম থেকে ট্রলি চালিয়ে কালিয়ার দিকে যাচ্ছিলেন। পথে চাপাইল-কালিয়া সড়কের মুলখানা এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় ট্রলি চালক ইরান শেখ ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ।
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ট্রলির নিচে চাপা পড়ে চালক ইরান শেখ (২১) নিহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার নড়াগাতীর চাপাইল-কালিয়া সড়কের মূলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইরান শেখ কালিয়া উপজেলার জোকা গ্রামের মো. জুয়েল শেখের ছেলে। তিনি পেশায় ট্রলি চালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ট্রলিচালক ইরান শেখ জোকা গ্রাম থেকে ট্রলি চালিয়ে কালিয়ার দিকে যাচ্ছিলেন। পথে চাপাইল-কালিয়া সড়কের মুলখানা এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় ট্রলি চালক ইরান শেখ ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ।
What's Your Reaction?