নয়তলা থেকে লাফ দিল ৩ বোন

বাবা-মা অনলাইন গেমিং খেলতে না দেওয়ায় নিজেদের অ্যাপার্টমেন্ট ভবনের নয়তলা থেকে তিন বোন একসঙ্গে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের চাঞ্চল্যকর এ ঘটনা ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে গাজিয়াবাদের আবাসিক এলাকা ভারত সিটিতে এ ঘটনা ঘটে। নিহত কিশোরীরা হলো- পাখি (১২), প্রাচী (১৪) এবং বিশিকা (১৬)। কাছাকাছি বয়সী তিন বোন একসঙ্গে খাওয়া, স্কুলে যাওয়া, ঘুমানো এবং অন্যান্য দৈনন্দিন কাজকর্মসহ সবকিছু করত বলে জানিয়েছে তাদের পরিবার। পারিবারিক সূত্রে জানা যায়, কোভিড-১৯ মহামারির সময় তারা অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই তিন কিশোরী অনলাইন টাস্ক-ভিত্তিক একটি কোরিয়ান লাভ গেম খেলত বলে জানা গেছে। সম্প্রতি তাদের বাবা-মা গেম খেলা বন্ধ করে দিলে তারা মানসিকভাবে ভেঙে পড়ে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, গেমে আসক্ত হওয়ায় নিহত কিশোরীরা নিয়মিত স্কুলে যেত না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আত্মহত্যার পেছনের সুনির্দিষ্ট কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।

নয়তলা থেকে লাফ দিল ৩ বোন

বাবা-মা অনলাইন গেমিং খেলতে না দেওয়ায় নিজেদের অ্যাপার্টমেন্ট ভবনের নয়তলা থেকে তিন বোন একসঙ্গে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের চাঞ্চল্যকর এ ঘটনা ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে গাজিয়াবাদের আবাসিক এলাকা ভারত সিটিতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীরা হলো- পাখি (১২), প্রাচী (১৪) এবং বিশিকা (১৬)। কাছাকাছি বয়সী তিন বোন একসঙ্গে খাওয়া, স্কুলে যাওয়া, ঘুমানো এবং অন্যান্য দৈনন্দিন কাজকর্মসহ সবকিছু করত বলে জানিয়েছে তাদের পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, কোভিড-১৯ মহামারির সময় তারা অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই তিন কিশোরী অনলাইন টাস্ক-ভিত্তিক একটি কোরিয়ান লাভ গেম খেলত বলে জানা গেছে।

সম্প্রতি তাদের বাবা-মা গেম খেলা বন্ধ করে দিলে তারা মানসিকভাবে ভেঙে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, গেমে আসক্ত হওয়ায় নিহত কিশোরীরা নিয়মিত স্কুলে যেত না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আত্মহত্যার পেছনের সুনির্দিষ্ট কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow