পঞ্চগড়ে কৃষি বিপণন অধিদপ্তরের প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ: দুই দিনের প্রশিক্ষণ একদিনে সম্পন্ন
পঞ্চগড় কৃষি বিপণন অধিদপ্তরে প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, দুই দিনের প্রশিক্ষণ একদিনে সম্পন্ন করে পুরো প্রশিক্ষণের বিল-ভাতা তুলে নেওয়া হয়েছে। খোদ কৃষি বিপণন অধিদপ্তরের রংপুর বিভাগের উপপরিচালক শাকিল আক্তার ঘটনাটি স্বীকার করে বলেছেন, সরকারের বিদ্যুৎ ব্যয় বাঁচাতেই এভাবে করা হয়েছে। তবে একদিন প্রশিক্ষণ করা হলেও প্রশিক্ষণের মাস্টার রোলে প্রশিক্ষণার্থীদের দুই দিনের আলাদা করে স্বাক্ষর নিয়ে সম্মানী ভাতা এবং যাতায়াত খরচ তুলে দেওয়া হয়েছে। এভাবে দুই দিনের প্রশিক্ষণ একদিনে সম্পন্ন করে সরকারের উদ্দেশ্য কতটুকু সফল হবে, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি প্রশিক্ষকরা।কৃষি বিপণন অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ে ২১ মে সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্টনার প্রকল্পের অধীনে বেসরকারি এবং সরকারি সম্প্রসারণ বিপণন সেবা ও উপকরণ সরবরাহকারীদের মধ্যে সমন্বয় সম্পর্কিত প্রশিক্ষণ দুইটি ব্যাচে ২৫ জন করে ১৯ মে এবং ২১ মে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত ২১ মে দুইটি ব্যাচে ৫০ জনকে একসাথে একদিনেই দুটো ব্যানার টাঙিয়ে শেষ করা হয়েছে। প্রশিক্ষণে তিনজন প্রশিক্ষক প্রশিক্ষণ দেন। প্রশ
পঞ্চগড় কৃষি বিপণন অধিদপ্তরে প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, দুই দিনের প্রশিক্ষণ একদিনে সম্পন্ন করে পুরো প্রশিক্ষণের বিল-ভাতা তুলে নেওয়া হয়েছে। খোদ কৃষি বিপণন অধিদপ্তরের রংপুর বিভাগের উপপরিচালক শাকিল আক্তার ঘটনাটি স্বীকার করে বলেছেন, সরকারের বিদ্যুৎ ব্যয় বাঁচাতেই এভাবে করা হয়েছে। তবে একদিন প্রশিক্ষণ করা হলেও প্রশিক্ষণের মাস্টার রোলে প্রশিক্ষণার্থীদের দুই দিনের আলাদা করে স্বাক্ষর নিয়ে সম্মানী ভাতা এবং যাতায়াত খরচ তুলে দেওয়া হয়েছে। এভাবে দুই দিনের প্রশিক্ষণ একদিনে সম্পন্ন করে সরকারের উদ্দেশ্য কতটুকু সফল হবে, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি প্রশিক্ষকরা।
কৃষি বিপণন অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ে ২১ মে সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্টনার প্রকল্পের অধীনে বেসরকারি এবং সরকারি সম্প্রসারণ বিপণন সেবা ও উপকরণ সরবরাহকারীদের মধ্যে সমন্বয় সম্পর্কিত প্রশিক্ষণ দুইটি ব্যাচে ২৫ জন করে ১৯ মে এবং ২১ মে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত ২১ মে দুইটি ব্যাচে ৫০ জনকে একসাথে একদিনেই দুটো ব্যানার টাঙিয়ে শেষ করা হয়েছে। প্রশিক্ষণে তিনজন প্রশিক্ষক প্রশিক্ষণ দেন। প্রশিক্ষকরা হলেন কৃষি বিপণন অধিদপ্তরের রংপুর বিভাগের উপপরিচালক মো. শাকিল আক্তার, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোয়াল্লেমা খাতুন এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন পার্টনার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রশিদুল ইসলাম।
প্রশিক্ষণার্থী মোস্তাফিজুর রিংকু জানান, দুই দিনের বদলে তাদের একদিনেই প্রশিক্ষণ শেষ করা হয়েছে। বোদা উপজেলার আরেক প্রশিক্ষণার্থী আশরাফুল ইসলাম জানান, তাদের ২৫ জন করে দুইটি ব্যাচে প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল, কিন্তু গত ২১ মে এবং ১৯ মে তারিখ নির্ধারণ থাকলেও ২১ মে বৃহস্পতিবার একদিনেই দুটি ব্যাচের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে করে প্রশিক্ষকরা লাভবান হয়েছেন। বিকেল তিনটা পর্যন্ত প্রশিক্ষণ থাকলেও তিনি দুপুর দেড়টার দিকে বের হয়ে এসেছেন। এ বিষয়ে প্রশিক্ষক ও কৃষি বিপণন অধিদপ্তর রংপুর বিভাগীয় উপপরিচালক জানান, আসলে বিদ্যুৎ, জ্বালানি ও সময় সাশ্রয়ের জন্য দুই দিনের প্রশিক্ষণ একদিনে করা হয়েছে। তবে বিধিসম্মত হয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান।
What's Your Reaction?