পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

পঞ্চগড়ের দেবীগঞ্জের পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়ন ও দন্ডপাল ইউনিয়নে এ ঘটনা ঘটে। তারা হলেন- ৩ নম্বর দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার বাসিন্দা মো. মামুন ইসলাম (৩০) ও দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় বজ্রপাতে আকাব্বর খান (৬০)। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে নিজ জমিতে পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. আতিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। একই সময়ে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় বজ্রপাতে আকাব্বর খান (৬০) নামে আরও এক কৃষকের মৃত্যু হয়।  স্থানীয়রা জানান, বৃষ্টির সময় তিনি কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই দিনে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর ঘটনায় দেবীগঞ্জজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বর্ষাকালে বজ্রপাতের সময় খোলা মাঠ, কৃষিজমি ও জলাশয়ের আশপাশে অবস্থান না করার জন্য সংশ্লিষ্টরা সবাইকে সতর

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

পঞ্চগড়ের দেবীগঞ্জের পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়ন ও দন্ডপাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

তারা হলেন- ৩ নম্বর দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার বাসিন্দা মো. মামুন ইসলাম (৩০) ও দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় বজ্রপাতে আকাব্বর খান (৬০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে নিজ জমিতে পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. আতিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

একই সময়ে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় বজ্রপাতে আকাব্বর খান (৬০) নামে আরও এক কৃষকের মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, বৃষ্টির সময় তিনি কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একই দিনে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর ঘটনায় দেবীগঞ্জজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বর্ষাকালে বজ্রপাতের সময় খোলা মাঠ, কৃষিজমি ও জলাশয়ের আশপাশে অবস্থান না করার জন্য সংশ্লিষ্টরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow