পঞ্চগড়ে ১০ জনকে পুশইনের চেষ্টা, মুখোমুখি অবস্থানে বিজিবি-বিএসএফ
পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। বৃহস্পতিবার (৪ জুন) দিনগত রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে তাদের কাঁটাতারের বেড়া পার করে পুশইনের চেষ্টা করে বিএসএফ। শুক্রবার (৫ জুন) ভোরের দিকে স্থানীয়দের সহায়তায় তাদের বাধা দেয় বিজিবি। দুপুরের দিকে পুশইন চেষ্টা করা ভারতীয় নাগরিকরা উভয় দেশের সীমান্তের জিরোলাইনে অবস্থান করছিল। এ ঘটনায় সীমান্তের জিরো লাইনে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক চলছিল। এ নিয়ে সীমান্তে বিএসএফ-বিজিবি মুখোমুখি অবস্থান দেখা গেছে। আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমরা সজাগ রয়েছি। সদর উপজেলার বড়বাড়ি প্রধান পাড়া সীমান্ত দিয়ে বিএসএফ নারী পুরুষসহ দশজনকে পুশইনের চেষ্টা করে। তবে বিজেপি সদস্যরা তাদের ঠেকায়। বর্তমানে ওই ১০ জন সীমান্তের জিরো লাইন অবস্থান করছে এবং বিজিবি পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। বড়বাড়ি এলাকার আবু সাঈদ বলেন, গতকাল রাতে বৃষ্টির সুযোগ নিয়ে বিএসএফ নারী শিশুসহ ১০
পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। বৃহস্পতিবার (৪ জুন) দিনগত রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে তাদের কাঁটাতারের বেড়া পার করে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
শুক্রবার (৫ জুন) ভোরের দিকে স্থানীয়দের সহায়তায় তাদের বাধা দেয় বিজিবি। দুপুরের দিকে পুশইন চেষ্টা করা ভারতীয় নাগরিকরা উভয় দেশের সীমান্তের জিরোলাইনে অবস্থান করছিল।
এ ঘটনায় সীমান্তের জিরো লাইনে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক চলছিল। এ নিয়ে সীমান্তে বিএসএফ-বিজিবি মুখোমুখি অবস্থান দেখা গেছে। আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমরা সজাগ রয়েছি। সদর উপজেলার বড়বাড়ি প্রধান পাড়া সীমান্ত দিয়ে বিএসএফ নারী পুরুষসহ দশজনকে পুশইনের চেষ্টা করে। তবে বিজেপি সদস্যরা তাদের ঠেকায়। বর্তমানে ওই ১০ জন সীমান্তের জিরো লাইন অবস্থান করছে এবং বিজিবি পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
বড়বাড়ি এলাকার আবু সাঈদ বলেন, গতকাল রাতে বৃষ্টির সুযোগ নিয়ে বিএসএফ নারী শিশুসহ ১০ জন ভারতীয় নাগরিককে সীমান্ত পার করে দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবির টল-দল খবর পেয়ে তাদেরকে বাধা দেয়। এরপর থেকে বিজিবি এবং বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে। তারা পতাকা বৈঠক করছে। এ নিয়ে আমাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
সফিকুল আলম/কেএইচকে/এএসএম
What's Your Reaction?