পঞ্চগড় সীমান্তে শিশুসহ বাংলাদেশি নারীকে ফেরত দিলো বিএসএফ

পঞ্চগড়ের মাধুপাড়া সীমান্ত দিয়ে শিশুসহ বাংলাদেশি এক নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (২২ মে) রাতে সীমান্তের মেইন পিলার ৭৫১ এলাকায় ভারতের অভ্যন্তরে সিপাইপাড়া থেকে বিএসএফ তাদের আটক করে বলে জানানো হয়। পরে রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের ফেরত দেওয়া হয়। আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। এঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকরা হলেন- মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার ইমরান হোসেনের স্ত্রী বৃষ্টি খাতুন (২৫) ও তার তিন বছরের মেয়ে আয়েশা খাতুন। শনিবার (২৩ মে) দুপুরে তাদের আদালতে তোলার কথা রয়েছে। পুলিশ সূত্র জানায়, পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মাধুপাড়া সীমান্ত দিয়ে শুক্রবার সন্ধ্যায় তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। পরে সীমান্ত মেইন পিলার ৭৫১ এলাকায় ভারতের অভ্যন্তরে সিপাহীপাড়ায় বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের টহল দল তাদের আটক করে। পরে তারা বিজিবিকে বিষয়টি অবগত করে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ওই নারী আগেও একবার ভারতে গিয়েছিলেন। সেখানে ত

পঞ্চগড় সীমান্তে শিশুসহ বাংলাদেশি নারীকে ফেরত দিলো বিএসএফ

পঞ্চগড়ের মাধুপাড়া সীমান্ত দিয়ে শিশুসহ বাংলাদেশি এক নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (২২ মে) রাতে সীমান্তের মেইন পিলার ৭৫১ এলাকায় ভারতের অভ্যন্তরে সিপাইপাড়া থেকে বিএসএফ তাদের আটক করে বলে জানানো হয়। পরে রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের ফেরত দেওয়া হয়।

আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। এঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটকরা হলেন- মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার ইমরান হোসেনের স্ত্রী বৃষ্টি খাতুন (২৫) ও তার তিন বছরের মেয়ে আয়েশা খাতুন। শনিবার (২৩ মে) দুপুরে তাদের আদালতে তোলার কথা রয়েছে।

পুলিশ সূত্র জানায়, পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মাধুপাড়া সীমান্ত দিয়ে শুক্রবার সন্ধ্যায় তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। পরে সীমান্ত মেইন পিলার ৭৫১ এলাকায় ভারতের অভ্যন্তরে সিপাহীপাড়ায় বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের টহল দল তাদের আটক করে। পরে তারা বিজিবিকে বিষয়টি অবগত করে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ওই নারী আগেও একবার ভারতে গিয়েছিলেন। সেখানে তার মাইদুল শেখ নামে স্বামী আছেন। তিনি তার স্বামীর কাছেই যাচ্ছিলেন। বিজিবি তাদের শুক্রবার রাতে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় বিজিবি পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছে। তাদের আদালতে তোলা হবে।

সফিকুল আলম/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow