পটিয়ায় খানকাহ থেকে মিললো পদ্মগোখরার ডিম

চট্টগ্রামের পটিয়ায় একটি খানকাহ শরিফ থেকে বিষধর পদ্মগোখরা সাপের ১২টি ডিম উদ্ধার করা হয়েছে। তবে সাপটি উদ্ধার করতে পারেননি স্নেক রেসকিউ টিমের সদস্যরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন পুকুরপাড় চিশতীয়া খানকাহ শরিফ থেকে স্নেক রেসকিউ টিমের সদস্যরা ডিমগুলো উদ্ধার করেন। চট্টগ্রাম স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সিনিয়র রেসকিউয়ার মো. নাঈম উদ্দিন বিজয় জানান, ডিম উদ্ধারের সময় মা সাপটি সম্ভবত খাদ্যের সন্ধানে বাইরে থাকায় পাওয়া যায়নি। আরও পড়ুন সাপের গ্রাম: যেখানে ঘরে ঘরে বাস করে বিষধর কেউটে বন্যপ্রাণী সংরক্ষণের ওপর জোর দিয়ে তিনি বলেন, সাপ পরিবেশের পরম বন্ধু এবং জীববৈচিত্র্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। লোকালয়ে সাপ বা সাপের ডিম দেখলে আতঙ্কিত না হয়ে, সাপ কিংবা ডিম বিনষ্ট না করে বন বিভাগ বা উদ্ধারকারী দলকে খবর দেওয়ার অনুরোধ করছি। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন পুকুরের পাড় এলাকার চিশতীয়া খানকাহ শরিফের জরাজীর্ণ এক কোণে একটি সাপ দেখতে পান স্থানীয়রা। পরে স্নেক রেসকিউ টিমকে খবর দিলে সাপ উদ্ধার করতে গিয়ে তারা সাপের ১২টি ডিমের

পটিয়ায় খানকাহ থেকে মিললো পদ্মগোখরার ডিম

চট্টগ্রামের পটিয়ায় একটি খানকাহ শরিফ থেকে বিষধর পদ্মগোখরা সাপের ১২টি ডিম উদ্ধার করা হয়েছে। তবে সাপটি উদ্ধার করতে পারেননি স্নেক রেসকিউ টিমের সদস্যরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন পুকুরপাড় চিশতীয়া খানকাহ শরিফ থেকে স্নেক রেসকিউ টিমের সদস্যরা ডিমগুলো উদ্ধার করেন।

চট্টগ্রাম স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সিনিয়র রেসকিউয়ার মো. নাঈম উদ্দিন বিজয় জানান, ডিম উদ্ধারের সময় মা সাপটি সম্ভবত খাদ্যের সন্ধানে বাইরে থাকায় পাওয়া যায়নি।

বন্যপ্রাণী সংরক্ষণের ওপর জোর দিয়ে তিনি বলেন, সাপ পরিবেশের পরম বন্ধু এবং জীববৈচিত্র্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। লোকালয়ে সাপ বা সাপের ডিম দেখলে আতঙ্কিত না হয়ে, সাপ কিংবা ডিম বিনষ্ট না করে বন বিভাগ বা উদ্ধারকারী দলকে খবর দেওয়ার অনুরোধ করছি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন পুকুরের পাড় এলাকার চিশতীয়া খানকাহ শরিফের জরাজীর্ণ এক কোণে একটি সাপ দেখতে পান স্থানীয়রা। পরে স্নেক রেসকিউ টিমকে খবর দিলে সাপ উদ্ধার করতে গিয়ে তারা সাপের ১২টি ডিমের সন্ধান পান।

স্থানীয়রা জানান, আকার ও ধরন সাধারণ হাঁস-মুরগির ডিমের চেয়ে ভিন্ন হওয়ায় তাদের মনে কৌতূহল তৈরি হয়। খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক এলাকাবাসী সেখানে ভিড় জমান। প্রাথমিক পর্যায়ে অনেকে ডিমগুলো নষ্ট করার চেষ্টা করলেও, স্থানীয় সচেতন যুবকদের হস্তক্ষেপে বন বিভাগে খবর দেওয়া হয়।

এ বিষয়ে চিশতীয়া খানকাহ শরিফ পরিচালনা কমিটির সভাপতি সেলিম উল্লাহ জাগো নিউজকে বলেন, সোমবার রাতে খানকাহ শরিফের এক কোণে একটি সাপ দেখতে পাই। সাপটি উদ্ধার করার জন্য রেসকিউ টিমকে খবর দিলে উদ্ধার করতে গিয়ে দেখা যায় ১২ ডিম। পরে নিরাপদে ডিমগুলো উদ্ধার করে নিয়ে যায়।

চট্টগ্রাম স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সিনিয়র রেসকিউয়ার মো. নাঈম উদ্দিন বিজয় বলেন, উদ্ধার হওয়া ডিমগুলো অত্যন্ত বিষধর পদ্মগোখরা সাপের। ডিমগুলো সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।

বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃত্রিম উপায়ে এগুলো থেকে বাচ্চা ফোটানো হবে, যাতে প্রায় দেড় থেকে দুই মাস সময় লাগবে বলে জানান এই রেসকিউয়ার।

বাচ্চাগুলো ফুটে বের হলে লোকালয় থেকে দূরে কোনো গভীর প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

এমডিআইএইচ/এএসএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow