পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা পাওয়া যায়। আটক কাজল মৃধা পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বলে জানা গেছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল অভিযান পরিচালনা করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে সন্দেহভাজনের ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। কলাপাড়া থানার উপপরিদর্শক (এস আই) জাকিরও জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানকালে ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা মো. রাব্বি ইসলাম রনি, এনএসআই প্রতিনিধি, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিবি পুলিশসহ বিভিন্ন আ
পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা পাওয়া যায়।
আটক কাজল মৃধা পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বলে জানা গেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল অভিযান পরিচালনা করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে সন্দেহভাজনের ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার উপপরিদর্শক (এস আই) জাকিরও জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানকালে ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা মো. রাব্বি ইসলাম রনি, এনএসআই প্রতিনিধি, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিবি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ মোস্তাফিজুর রহমান বলেন, আটক কাজল মৃধা বিএনপি প্রার্থী মোশাররফ মিয়ার বাসার পাশেই বসবাস করেন। কয়েকদিন ধরে তিনি ভোটারদের টাকা দেওয়ার কথা শুনলেও বিষয়টি বিশ্বাস করেননি। তবে কোস্টগার্ডের অভিযানে টাকাসহ আটক হওয়ায় বিষয়টি প্রমাণিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, এটি নির্বাচনের পরিবেশের জন্য একটি খারাপ সংকেত।
কোস্টগার্ড সূত্র জানায়, উদ্ধারকৃত অর্থ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মাহমুদ হাসান রায়হান/ইএ/জেআইএম
What's Your Reaction?