পটুয়াখালী-১ আসনে বিএনপির আলতাফ হোসেন চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সংসদীয় আসন নম্বর ১১১) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী মেজর (অব.) আবদুল ওহাব পেয়েছেন ৪৬ হাজার ৩১০ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ফিরোজ আলম পেয়েছেন ৫৮ হাজার ১৬১ ভোট এবং মোটরগাড়ি প্রতীকের প্রার্থী গৌতম চন্দ্র শীল পেয়েছেন ১ হাজার ৩৩৪ ভোট। বিজয়ী প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভের মাধ্যমে তিনি এ আসনে দলের অবস্থান আরও সুসংহত করেন। ফলাফল ঘোষণার পর তার সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

পটুয়াখালী-১ আসনে বিএনপির আলতাফ হোসেন চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সংসদীয় আসন নম্বর ১১১) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী মেজর (অব.) আবদুল ওহাব পেয়েছেন ৪৬ হাজার ৩১০ ভোট। হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ফিরোজ আলম পেয়েছেন ৫৮ হাজার ১৬১ ভোট এবং মোটরগাড়ি প্রতীকের প্রার্থী গৌতম চন্দ্র শীল পেয়েছেন ১ হাজার ৩৩৪ ভোট।

বিজয়ী প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভের মাধ্যমে তিনি এ আসনে দলের অবস্থান আরও সুসংহত করেন।

ফলাফল ঘোষণার পর তার সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow