পথচারীদের জন্য নিরাপদ পানির ট্যাংক স্থাপন করলো শহীদ জিয়া স্মৃতি সংসদ
চট্টগ্রামের মিরসরাইয়ে পথচারীদের জন্য বিশুদ্ধ পানির ট্যাংক স্থাপন করেছে সামাজিক সংগঠন ‘বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদ’। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বড়তাকিয়া বাজারে এ পানির ট্যাংকটি স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মিরসরাই থানা যুবদলের সাবেক আহ্বায়ক মরহুম কামাল উদ্দিনের স্মরণে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাজারে স্থাপিত এ ট্যাংকে প্রতিদিন পর্যাপ্ত বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা থাকবে, যা থেকে সাধারণ পথচারী, দিনমজুর ও রিকশাচালকরা সহজেই তাদের খাবার পানির চাহিদা মেটাতে পারবেন। আগামীতে উপজেলার আরও দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ধরনের পানির ট্যাংক স্থাপন করা হবে বলেও উদ্যোক্তারা জানান। বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি খন্দকার তাজ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম বাবলু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. শহিদ আলম প্রমুখ। এম মাঈন উদ্দিন/কেএইচকে/জেআইএম
চট্টগ্রামের মিরসরাইয়ে পথচারীদের জন্য বিশুদ্ধ পানির ট্যাংক স্থাপন করেছে সামাজিক সংগঠন ‘বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদ’। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বড়তাকিয়া বাজারে এ পানির ট্যাংকটি স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মিরসরাই থানা যুবদলের সাবেক আহ্বায়ক মরহুম কামাল উদ্দিনের স্মরণে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাজারে স্থাপিত এ ট্যাংকে প্রতিদিন পর্যাপ্ত বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা থাকবে, যা থেকে সাধারণ পথচারী, দিনমজুর ও রিকশাচালকরা সহজেই তাদের খাবার পানির চাহিদা মেটাতে পারবেন। আগামীতে উপজেলার আরও দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ধরনের পানির ট্যাংক স্থাপন করা হবে বলেও উদ্যোক্তারা জানান।
বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি খন্দকার তাজ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম বাবলু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. শহিদ আলম প্রমুখ।
এম মাঈন উদ্দিন/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?