পদত্যাগ করলেন ঢাবির ভিসি ড. নিয়াজ আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য (ভিসি) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন-এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভিসির প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন উপাচার্য। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্র গ্রহণের পর নিয়ম অনুযায়ী পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। এর আগে এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের আপৎকালীন পরিস্থিতি অনেকটাই কাটিয়ে ওঠা গেছে এবং সার্বিকভাবে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পর্ব শেষ হয়েছে মনে করেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

পদত্যাগ করলেন ঢাবির ভিসি ড. নিয়াজ আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য (ভিসি) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন-এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

ভিসির প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন উপাচার্য। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্র গ্রহণের পর নিয়ম অনুযায়ী পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।

এর আগে এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের আপৎকালীন পরিস্থিতি অনেকটাই কাটিয়ে ওঠা গেছে এবং সার্বিকভাবে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পর্ব শেষ হয়েছে মনে করেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow