পদাতিকের সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি ও কামাল বায়েজিদ

ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের স্মরণে শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০২৬’। ছয় দিনব্যাপী এই উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে এ বছর সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও শিক্ষক ওয়াহিদা মল্লিক জলি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ। পদাতিক নাট্য সংসদের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৫ জুন) থেকে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে এ উৎসব। নাট্যাঙ্গনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার (২৬ জুন) দুই গুণীর হাতে তুলে দেওয়া হবে সম্মাননা স্মারক। ২০১০ সাল থেকে নিয়মিতভাবে এই নাট্যোৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করে আসছে পদাতিক নাট্য সংসদ। নাট্যচর্চা ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সম্মাননা প্রদান করা হয়। এবারের উৎসবে অংশ নিচ্ছে ছয়টি নাট্যদল—দেশ নাটক, পদাতিক নাট্য সংসদ, এথিক, জাহাঙ্গীরনগর থিয়েটার, বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপ এবং থিয়েটার ফ্যাক্টরি। প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মঞ্চস্থ হবে একটি করে

পদাতিকের সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি ও কামাল বায়েজিদ
ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের স্মরণে শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০২৬’। ছয় দিনব্যাপী এই উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে এ বছর সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও শিক্ষক ওয়াহিদা মল্লিক জলি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ। পদাতিক নাট্য সংসদের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৫ জুন) থেকে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে এ উৎসব। নাট্যাঙ্গনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার (২৬ জুন) দুই গুণীর হাতে তুলে দেওয়া হবে সম্মাননা স্মারক। ২০১০ সাল থেকে নিয়মিতভাবে এই নাট্যোৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করে আসছে পদাতিক নাট্য সংসদ। নাট্যচর্চা ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সম্মাননা প্রদান করা হয়। এবারের উৎসবে অংশ নিচ্ছে ছয়টি নাট্যদল—দেশ নাটক, পদাতিক নাট্য সংসদ, এথিক, জাহাঙ্গীরনগর থিয়েটার, বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপ এবং থিয়েটার ফ্যাক্টরি। প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মঞ্চস্থ হবে একটি করে নাটক। পাশাপাশি বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বহিরাঙ্গন অনুষ্ঠান’, যেখানে থাকবে পথনাটক, আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনা। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার মূল হলের লবিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নাট্যজন মামুনুর রশীদ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। উদ্বোধনের পর মঞ্চস্থ হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’, যার নির্দেশনা ও তত্ত্বাবধান করেছেন কামাল আহমেদ। আগামীকাল সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মামুনুর রশীদ, সাইফুল হক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পদাতিক নাট্য সংসদের সভাপতি তাসনিন হোসাইন তানু। একই দিন মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদের ‘আলিবাবা এবং চল্লিশ চোর’, যার পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। উৎসবের বাকি দিনগুলোতে ২৭ জুন থিয়েটার ফ্যাক্টরির ‘কমলা রঙের বোধ’, ২৮ জুন এথিকের ‘সুড়ঙ্গ’, ২৯ জুন বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপের ‘জালালউদ্দিন রুমী’ এবং সমাপনী দিনে ৩০ জুন জাহাঙ্গীরনগর থিয়েটারের ‘বিধিবাম’ মঞ্চস্থ হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow