পদ্মা সেতুতে ৩৬ ঘণ্টায় সাড়ে ৭ কোটি টাকা টোল আদায়

পবিত্র ঈদুল আজহার ছুটিতে পদ্মা সেতুতে গত ৩৬ ঘণ্টায় ৬৫ হাজার ৩২৪ যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুর উভয় প্রান্তে সাত কোটি ২৫ লাখ ৭৯ হাজার ৭৫০ টাকা টোল আদায় করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টা পর্যন্ত সেতুর মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে এসব যানবাহন পারাপার হয়। পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, ঈদের ছুটির প্রথম দিন (২৫ মে রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। অন্যদিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন। এ প্রান্তে টোল আদায় হয়েছে দুই কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৪৪ হাজার ৮ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে চার কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা। তিনি আরও জানান (২৬ মে রাত ১২টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত) সেতুর উভয় প্রান্তে ১২ ঘণ্টায় পারাপার হয়েছে ২১ হাজার ৩২৪ যানবাহন। এতে সেতুতে টোল আদায় হয়েছে দুই কোট

পদ্মা সেতুতে ৩৬ ঘণ্টায় সাড়ে ৭ কোটি টাকা টোল আদায়

পবিত্র ঈদুল আজহার ছুটিতে পদ্মা সেতুতে গত ৩৬ ঘণ্টায় ৬৫ হাজার ৩২৪ যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুর উভয় প্রান্তে সাত কোটি ২৫ লাখ ৭৯ হাজার ৭৫০ টাকা টোল আদায় করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টা পর্যন্ত সেতুর মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে এসব যানবাহন পারাপার হয়।

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, ঈদের ছুটির প্রথম দিন (২৫ মে রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা।

পদ্মা সেতুতে ৩৬ ঘণ্টায় সাড়ে ৭ কোটি টাকা টোল আদায়

অন্যদিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন। এ প্রান্তে টোল আদায় হয়েছে দুই কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৪৪ হাজার ৮ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে চার কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

তিনি আরও জানান (২৬ মে রাত ১২টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত) সেতুর উভয় প্রান্তে ১২ ঘণ্টায় পারাপার হয়েছে ২১ হাজার ৩২৪ যানবাহন। এতে সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৪৫ লাখ ৬৪ হাজার ৪৪০ টাকা। এতে মোট গত ৩৬ ঘণ্টায় সেতুতে টোল আদায় হলো প্রায় সাড়ে ৭ কোটি টাকার কাছাকাছি।

পদ্মা সেতুতে ৩৬ ঘণ্টায় সাড়ে ৭ কোটি টাকা টোল আদায়

মঙ্গলবার সরেজমিনে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকা ঘুরে দেখা গেছে, যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মাওয়া টোল প্লাজার সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে প্রতি ৩ সেকেন্ডে ১০টি গাড়ি টোল দিয়ে সেতু পারাপার হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন্য অস্থায়ী তিনটি পৃথক লেনসহ মোট ১০ লেনে টোল আদায় হচ্ছে।

পদ্মা সেতুর পরিচালক প্রশাসনের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন শেখ জানান, যানজট নিরসনে পদ্মা সেতু উত্তর থানার সামনে নির্মাণ করা হয়েছে বিশেষ ‘বাস বে’। এখানে একসঙ্গে ১০ থেকে ১৫ বাস দাঁড়াতে পারায় টোল প্লাজার প্রবেশ মুখে যানবাহনের বিশৃঙ্খলা ও দীর্ঘ সারি তৈরি হচ্ছে না।

এদিকে এক্সপ্রেসওয়েতে পুলিশের নিয়মিত টহল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নজরদারির কারণে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ব্যবস্থাপনার কারণে এবার পদ্মা সেতু পার হতে যাত্রীদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না।

জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী জানিয়েছেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্ত ও পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষ নিজ নিজ গন্তব্যে ছুটছেন। দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত এই মহাসড়কটিতে ঈদ যাত্রা কেন্দ্র করে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি রয়েছে। অতিরিক্ত চাপ থাকলেও দ্রুত সময়ের মধ্যেই যান পারাপার হচ্ছে পদ্মা সেতু দিয়ে।

শুভ ঘোষ/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow