পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই হাজার পরিবারের মাঝে শাড়ি কাপড় বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ হাজার পরিবারের মাঝে শাড়ি কাপড় বিতরণ করা হয়। শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে টাপুরচর স্কুল এন্ড কলেজ মাঠে আমেরিকা প্রবাসী শেখ জিল্লুর রহমান এর পক্ষ থেকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, শৌলমারী, চর শৌলমারী, বন্দবেড় ও রৌমারী ৫টি ইউনিয়নের চর ও গ্রাম পর্যায়ের অতিদরিদ্র পরিবারের সদস্য মাঝে ১টি করে শাড়ি কাপড় বিতরণ করা হয়। শেখ জিল্লুর রহমান এর পক্ষে বিতরণ করেন রৌমারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল দােহা। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযােদ্ধা মাে. হজরত আলী, মাে.লুৎফর রহমান সহ প্রমুখ। রৌমারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল দােহা বলেন, শেখ জিল্লুর রহমান ভাইয়ের পক্ষ থেকে প্রতিবছর ঈদের আগে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই প্রতি বছর ঈদকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। তিনি আরও জানান, ভবিষ্যতেও শেখ জিল্লুর রহমান ভাইয়ের পক্ষ থেকে সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে। সেই সাথে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই হাজার পরিবারের মাঝে শাড়ি কাপড় বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ হাজার পরিবারের মাঝে শাড়ি কাপড় বিতরণ করা হয়। শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে টাপুরচর স্কুল এন্ড কলেজ মাঠে আমেরিকা প্রবাসী শেখ জিল্লুর রহমান এর পক্ষ থেকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, শৌলমারী, চর শৌলমারী, বন্দবেড় ও রৌমারী ৫টি ইউনিয়নের চর ও গ্রাম পর্যায়ের অতিদরিদ্র পরিবারের সদস্য মাঝে ১টি করে শাড়ি কাপড় বিতরণ করা হয়। শেখ জিল্লুর রহমান এর পক্ষে বিতরণ করেন রৌমারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল দােহা।

এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযােদ্ধা মাে. হজরত আলী, মাে.লুৎফর রহমান সহ প্রমুখ।

রৌমারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল দােহা বলেন, শেখ জিল্লুর রহমান ভাইয়ের পক্ষ থেকে প্রতিবছর ঈদের আগে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই প্রতি বছর ঈদকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়।

তিনি আরও জানান, ভবিষ্যতেও শেখ জিল্লুর রহমান ভাইয়ের পক্ষ থেকে সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে। সেই সাথে ঈদের প্রকৃত আনন্দকে সবার মাঝে ছড়িয়ে পড়ুক এ আশা করি আমরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow