পবিত্র হজ ২৬ মে

সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে সোমবার (১৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস গণনা শুরু হচ্ছে। সেই হিসেবে আগামী মঙ্গলবার (২৬ মে) অনুষ্ঠিত হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা ‘ইয়াওমে আরাফা’। আর পরদিন বুধবার (২৭ মে) সৌদি আরবে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। রোববার (১৭ মে) সন্ধ্যায় সৌদির চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। এরপর আনুষ্ঠানিকভাবে হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য হজ অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ৯ তারিখ ‘ইয়াওমে আরাফা’ হিসেবে পালন করা হয়, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি সৌদি আরবের ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আরাফাতের ময়দানে অবস্থান হজের মূল রুকন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভ ও আত্মশুদ্ধির আশায় মুসল্লিরা সেখানে দিনব্যাপী ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন। এরপর জিলহজের ১০ তারিখ মুসলিম বিশ্বে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় ভাস্বর এই উৎসবে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু

পবিত্র হজ ২৬ মে

সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে সোমবার (১৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস গণনা শুরু হচ্ছে।

সেই হিসেবে আগামী মঙ্গলবার (২৬ মে) অনুষ্ঠিত হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা ‘ইয়াওমে আরাফা’। আর পরদিন বুধবার (২৭ মে) সৌদি আরবে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

রোববার (১৭ মে) সন্ধ্যায় সৌদির চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। এরপর আনুষ্ঠানিকভাবে হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়।

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য হজ অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ৯ তারিখ ‘ইয়াওমে আরাফা’ হিসেবে পালন করা হয়, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি সৌদি আরবের ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আরাফাতের ময়দানে অবস্থান হজের মূল রুকন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভ ও আত্মশুদ্ধির আশায় মুসল্লিরা সেখানে দিনব্যাপী ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন।

এরপর জিলহজের ১০ তারিখ মুসলিম বিশ্বে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় ভাস্বর এই উৎসবে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন।

এদিকে হজকে কেন্দ্র করে ইতোমধ্যে সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো হাজির সমাগম ঘটেছে। নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও হজ ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow