পবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছিতের মামলা, কৃষক দল নেতা গ্রেপ্তার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভিসিবিরোধী আন্দোলনে বহিরাগতদের হামলা এবং শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় করা মামলায় উপজেলা কৃষক দলের নেতা মো. মর্তুজা বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের জলিশা গ্রামে আবাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি পবিপ্রবিতে হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে হামলার সময় কয়েকজন সিনিয়র অধ্যাপকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় করা মামলার বাদী ছিলেন মর্তুজা মোল্লা। ওই মামলাকে কেন্দ্র করে নিরীহ মানুষকে হয়রানি, অজ্ঞাতনামা আসামি করার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে গ্রেপ্তার হওয়া মর্তুজা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার। একইসঙ্গে বিএনপি অফিস ভা

পবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছিতের মামলা, কৃষক দল নেতা গ্রেপ্তার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভিসিবিরোধী আন্দোলনে বহিরাগতদের হামলা এবং শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনায় করা মামলায় উপজেলা কৃষক দলের নেতা মো. মর্তুজা বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের জলিশা গ্রামে আবাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি পবিপ্রবিতে হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে হামলার সময় কয়েকজন সিনিয়র অধ্যাপকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় করা মামলার বাদী ছিলেন মর্তুজা মোল্লা। ওই মামলাকে কেন্দ্র করে নিরীহ মানুষকে হয়রানি, অজ্ঞাতনামা আসামি করার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তবে গ্রেপ্তার হওয়া মর্তুজা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার। একইসঙ্গে বিএনপি অফিস ভাঙচুর মামলাকে কেন্দ্র করে অনেকেই ব্যক্তিস্বার্থ হাসিল করেছেন বলেও ইঙ্গিত দেন তিনি।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, গত সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলাকালে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এতে শিক্ষক ও কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় দুই দিন পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে দুমকি থানায় মামলা করেন।

ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া মর্তুজা বিল্লাহ মামলার ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, হামলায় জড়িত থাকার অভিযোগে গত বুধবার উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষক দল ও শ্রমিক দলের ৯ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow