পরকীয়ার গুঞ্জনে ক্ষেপেছেন তৃষ্ণা, অভিনেতার স্ত্রীকে মামলার হুমকি

অভিনেতা আফজাল সুজনের স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার বিস্ফোরক অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন মডেল তৃষ্ণার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন তার স্বামী। এ অভিযোগের প্রমাণ হিসেবে বেশ কিছু স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। সেসব দেখেই ব্যাপক ক্ষেপেছেন অভিনেত্রী ও মডেল তৃষ্ণা। তিনি সব অভিযোগ অস্বীকার করে মানহানির জন্য আইনি ব্যবস্থা নেবেন বলে জানান। তৃষ্ণার পুরো নাম সুমাইয়া খন্দকার তৃষ্ণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট ও অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে তিনি জানান, আফজাল সুজনের সাথে তার কোনো অনৈতিক সম্পর্ক নেই। তৃষ্ণা স্পষ্ট করে বলেন, তিনি বর্তমানে সিঙ্গেল এবং কারো সাথেই কোনো সম্পর্কে নেই। পরকীয়া তো দূরের কথা। তার দাবি, যেসব স্ক্রিনশট ভাইরাল করা হয়েছে সেগুলো ভুয়া এবং সেখানে ব্যবহৃত ছবিটি বেশ কয়েক বছর আগের। তখন তিনি নিয়মিত জিম করতেন এবং এ ধরণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই আপলোড করতেন। সেই পুরনো ছবি ব্যবহার করেই তাকে সামাজিকভাবে হেনস্তা করা হচ্ছে।পুত্র ও স্ত্রীর সঙ্গে অভিনেতা আফজাল সুজন তৃষ্ণা আরও জানান, অভিনেতা আফজাল সুজনের সাথে গত ৪-৫ বছর ধরে তার কোনো প্রকার যোগাযোগ নেই। ২০২০-২১

পরকীয়ার গুঞ্জনে ক্ষেপেছেন তৃষ্ণা, অভিনেতার স্ত্রীকে মামলার হুমকি

অভিনেতা আফজাল সুজনের স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার বিস্ফোরক অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন মডেল তৃষ্ণার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন তার স্বামী। এ অভিযোগের প্রমাণ হিসেবে বেশ কিছু স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি।

সেসব দেখেই ব্যাপক ক্ষেপেছেন অভিনেত্রী ও মডেল তৃষ্ণা। তিনি সব অভিযোগ অস্বীকার করে মানহানির জন্য আইনি ব্যবস্থা নেবেন বলে জানান।

তৃষ্ণার পুরো নাম সুমাইয়া খন্দকার তৃষ্ণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট ও অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে তিনি জানান, আফজাল সুজনের সাথে তার কোনো অনৈতিক সম্পর্ক নেই। তৃষ্ণা স্পষ্ট করে বলেন, তিনি বর্তমানে সিঙ্গেল এবং কারো সাথেই কোনো সম্পর্কে নেই। পরকীয়া তো দূরের কথা।

তার দাবি, যেসব স্ক্রিনশট ভাইরাল করা হয়েছে সেগুলো ভুয়া এবং সেখানে ব্যবহৃত ছবিটি বেশ কয়েক বছর আগের। তখন তিনি নিয়মিত জিম করতেন এবং এ ধরণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই আপলোড করতেন। সেই পুরনো ছবি ব্যবহার করেই তাকে সামাজিকভাবে হেনস্তা করা হচ্ছে।


পুত্র ও স্ত্রীর সঙ্গে অভিনেতা আফজাল সুজন

তৃষ্ণা আরও জানান, অভিনেতা আফজাল সুজনের সাথে গত ৪-৫ বছর ধরে তার কোনো প্রকার যোগাযোগ নেই। ২০২০-২১ সালের দিকে সহকর্মী হিসেবে তাদের মধ্যে একটি পেশাদার সম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে কিছু কাজ করেছিলেন। তবে সুজনের বিয়ের পর থেকে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি।

শুধুমাত্র সাধারণ চ্যাটিংয়ের সূত্র ধরে পরকীয়ার অপবাদ দেওয়া অন্যায় বলে তিনি মনে করেন। তার অনুমতি ছাড়া আপত্তিকর ছবি প্রকাশ করে মানহানি করার কারণে তিনি আইনগত ব্যবস্থা তথা মামলা করতেও পারেন বলেও জানান।

লিভইন বা একসাথে থাকার অভিযোগ প্রসঙ্গে তৃষ্ণা অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, এই অভিযোগটি তাকে উদ্দেশ্য করে করা হয়নি, হয়তো অন্য কাউকে বলা হয়েছে। তিনি সবসময় নিজের পরিবারের সাথেই বসবাস করেন এবং তার ক্ষেত্রে লিভইন করার বিষয়টি একেবারেই অসম্ভব।

নিজেকে এ ধরণের কর্মকাণ্ড থেকে মুক্ত দাবি করে তিনি বলেন, তার চারপাশের সবাই জানে তিনি কেমন মানুষ। ভিত্তিহীন এই অপবাদে তিনি মানসিকভাবে বিব্রত এবং এর সুষ্ঠু বিচার চান।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow