পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

কুমিল্লার দেবিদ্বারে পরকীয়ার জেরে হাসি বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মোসলেহ উদ্দিনকে (৫৫) আটক করেছে পুলিশ।  রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধারসহ অভিযুক্ত স্বামী মোসলেহ উদ্দিনকে আটক করে।  নিহত হাসি বেগম ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের মৃত আবদুল খালেক ভুঁইয়ার মেয়ে। আটক মোসলেহ উদ্দিন সাইচাপাড়া গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ৩৩ বছর কুয়েতে প্রবাস জীবন কাটিয়ে ৬ মাস আগে দেশে ফেরেন। এই দম্পতির সাইমন হোসেন (১৯) ও খাদিজা আক্তার (১৬) নামের দুই সন্তান রয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পরকীয়া ও পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল। এর জেরে প্রায়ই হাসি বেগমের ওপর নির্যাতন চালাতেন স্বামী মোসলেহ উদ্দিন। ঘটনার দিন দুপুরে হাসি বেগমকে মারধর করা হয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক হাসি বেগমকে মৃত ঘোষণা করেন। নিহতের মেয়ে খাদিজা আক্তার জান

পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

কুমিল্লার দেবিদ্বারে পরকীয়ার জেরে হাসি বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মোসলেহ উদ্দিনকে (৫৫) আটক করেছে পুলিশ। 

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধারসহ অভিযুক্ত স্বামী মোসলেহ উদ্দিনকে আটক করে। 

নিহত হাসি বেগম ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের মৃত আবদুল খালেক ভুঁইয়ার মেয়ে। আটক মোসলেহ উদ্দিন সাইচাপাড়া গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ৩৩ বছর কুয়েতে প্রবাস জীবন কাটিয়ে ৬ মাস আগে দেশে ফেরেন। এই দম্পতির সাইমন হোসেন (১৯) ও খাদিজা আক্তার (১৬) নামের দুই সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পরকীয়া ও পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল। এর জেরে প্রায়ই হাসি বেগমের ওপর নির্যাতন চালাতেন স্বামী মোসলেহ উদ্দিন। ঘটনার দিন দুপুরে হাসি বেগমকে মারধর করা হয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক হাসি বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে খাদিজা আক্তার জানান, তিনি স্কুল থেকে বাড়ি ফিরে মাকে আহত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের আসবাবপত্রও এলোমেলো ছিল। 

নিহত হাসি বেগমের ছেলে সায়মন হোসেন অভিযোগ করেন, এক প্রতিবেশীর সঙ্গে তার বাবার পরকীয়া সম্পর্ক রয়েছে। এ নিয়ে বিরোধের জেরে তার মাকে প্রায়ই মারধর করা হতো।

তবে এসব অভিযোগ অস্বীকার করে মোসলেহ উদ্দিন বলেন, কথা কাটাকাটির একপর্যায়ে তিনি স্ত্রীকে কয়েকটি চড়-থাপ্পড় মেরেছিলেন। এই মারধরে স্ত্রী মারা যেতে পারেন না বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তখন যে শাস্তি আসে তা মাথা পেতে নেবেন বলেও জানান তিনি। 

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের চোখ ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow