পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চলেছেন অ্যান্ডি বার্নহ্যাম?

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের নাম আলোচনায় এসেছে। লেবার পার্টির জন্য ঠিক এই বিষয়টি নিয়ে আলোচনা করার মতো কিছুটা সুযোগ এখন তৈরি হয়েছে। স্টারমার ঘোষণা করেছেন যে, তার উত্তরসূরি নির্বাচনের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। এখন প্রশ্ন উঠেছে যে, তাহলে কি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই কেউ সরাসরি জয়ী হতে যাচ্ছেন? লেবার পার্টির ক্রমবর্ধমান সংখ্যক এমপি অন্তত তেমনই মনে করছেন। আর এই দৌঁড়ে সবচেয়ে ফেভারিট বা এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহ্যাম। সব হিসাব-নিকাশ এখন অ্যান্ডি বার্নহ্যামের দিকেই ইঙ্গিত করছে যে, তিনিই খুব শিগগির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। দুই বছরেরও কম সময় ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন স্টারমার। ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে এক আবেগঘন ভাষণে স্টারমার আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমি যে সিদ্ধান্তই নিয়েছি, তা আমার প্রিয় দেশকে অগ্রাধিকার দেওয়ার জন্যই নিয়েছি। এ কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করবো।’ স্টারমার বলেন, জুলাই মাসে লেবার পার্টির নতুন নেতা বাছাই প্রক্রিয়

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চলেছেন অ্যান্ডি বার্নহ্যাম?

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের নাম আলোচনায় এসেছে। লেবার পার্টির জন্য ঠিক এই বিষয়টি নিয়ে আলোচনা করার মতো কিছুটা সুযোগ এখন তৈরি হয়েছে।

স্টারমার ঘোষণা করেছেন যে, তার উত্তরসূরি নির্বাচনের জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। এখন প্রশ্ন উঠেছে যে, তাহলে কি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই কেউ সরাসরি জয়ী হতে যাচ্ছেন?

লেবার পার্টির ক্রমবর্ধমান সংখ্যক এমপি অন্তত তেমনই মনে করছেন। আর এই দৌঁড়ে সবচেয়ে ফেভারিট বা এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহ্যাম। সব হিসাব-নিকাশ এখন অ্যান্ডি বার্নহ্যামের দিকেই ইঙ্গিত করছে যে, তিনিই খুব শিগগির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

দুই বছরেরও কম সময় ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন স্টারমার। ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে এক আবেগঘন ভাষণে স্টারমার আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমি যে সিদ্ধান্তই নিয়েছি, তা আমার প্রিয় দেশকে অগ্রাধিকার দেওয়ার জন্যই নিয়েছি। এ কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করবো।’

স্টারমার বলেন, জুলাই মাসে লেবার পার্টির নতুন নেতা বাছাই প্রক্রিয়া শুরু হবে এবং সেপ্টেম্বরে তার উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন।

স্টারমারের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রবীণ রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহ্যাম বৃহস্পতিবারের একটি গুরুত্বপূর্ণ বিশেষ নির্বাচনে জয়লাভের পর সোমবার সংসদ সদস্য হিসেবে শপথ নিতে চলেছেন। এই জয়ের ফলে তিনি সংসদে ফিরতে পারবেন এবং দলের নেতার পদে প্রতিদ্বন্দ্বিতা করার পথও পরিষ্কার হয়েছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow