পরমাণু ইস্যুতে আলোচনার জন্য কাতার সফরে কুশনার ও উইটকফ

ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। মঙ্গলবার (৩০ জুন) কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে তারা বৈঠক করবেন। হোয়াইট হাউজের সূত্রের বরাত দিয়ে সাংবাদিক বারাক রাভিদ সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এ মঙ্গলবার (৩০ জুন) একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদন অনুযায়ী, এই বৈঠকটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পূর্বঘোষিত দোহা-ভিত্তিক পরামর্শ প্রক্রিয়ার অংশ। এছাড়া উইটকফ ও কুশনার কাতারের আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা করেছেন। রাভিদ আরও জানান, বুধবার (১ জুলাই) মার্কিন ও ইরানি প্রতিনিধিদল পৃথকভাবে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক (MoU) নিয়ে পরামর্শের জন্য খুব শিগগির একটি ইরানি প্রতিনিধিদল কাতারে যাবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠক বা সরাসরি আলোচনার পরিকল্পনা নেই

পরমাণু ইস্যুতে আলোচনার জন্য কাতার সফরে কুশনার ও উইটকফ

ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। মঙ্গলবার (৩০ জুন) কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে তারা বৈঠক করবেন।

হোয়াইট হাউজের সূত্রের বরাত দিয়ে সাংবাদিক বারাক রাভিদ সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এ মঙ্গলবার (৩০ জুন) একটি প্রতিবেদন প্রকাশ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, এই বৈঠকটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পূর্বঘোষিত দোহা-ভিত্তিক পরামর্শ প্রক্রিয়ার অংশ। এছাড়া উইটকফ ও কুশনার কাতারের আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা করেছেন।

রাভিদ আরও জানান, বুধবার (১ জুলাই) মার্কিন ও ইরানি প্রতিনিধিদল পৃথকভাবে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক (MoU) নিয়ে পরামর্শের জন্য খুব শিগগির একটি ইরানি প্রতিনিধিদল কাতারে যাবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠক বা সরাসরি আলোচনার পরিকল্পনা নেই।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow