পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান

ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এমন ঘৃণ্য অপরাধের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমন প্রতিক্রিয়া জানান আরাগচি। খবর টাইমস অব ইসরায়েলের। শুক্রবার (২৭ মার্চ) ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে একটি ইউরেনিয়াম উৎপাদনকেন্দ্র এবং ভারী পানির একটি চুল্লি রয়েছে। এ ছাড়া ইসফাহানে দুটি ইস্পাত কারখানায় ইসরায়েলি হামলা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। এক্সে আরাগচি লিখেছেন, ইসরায়েল দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হামলা চালিয়েছে। ইরানে হামলার বিষয়ে ট্রাম্প যে সময়সীমা বাড়িয়েছেন, তার সঙ্গে ইসরায়েলের এই হামলা বিরোধপূর্ণ। এই অপরাধের জন্য ইসরায়েলের কাছ থেকে চড়া মূল্য আদায় করবে ইরান। এমন সময় এসব হামলা হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি খুলে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনায় কিছুটা দেরিতে হামলা চালাবে। হরমুজ প্রণালি ইরান ও ওমানের

পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান
ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এমন ঘৃণ্য অপরাধের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমন প্রতিক্রিয়া জানান আরাগচি। খবর টাইমস অব ইসরায়েলের। শুক্রবার (২৭ মার্চ) ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে একটি ইউরেনিয়াম উৎপাদনকেন্দ্র এবং ভারী পানির একটি চুল্লি রয়েছে। এ ছাড়া ইসফাহানে দুটি ইস্পাত কারখানায় ইসরায়েলি হামলা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। এক্সে আরাগচি লিখেছেন, ইসরায়েল দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হামলা চালিয়েছে। ইরানে হামলার বিষয়ে ট্রাম্প যে সময়সীমা বাড়িয়েছেন, তার সঙ্গে ইসরায়েলের এই হামলা বিরোধপূর্ণ। এই অপরাধের জন্য ইসরায়েলের কাছ থেকে চড়া মূল্য আদায় করবে ইরান। এমন সময় এসব হামলা হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি খুলে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনায় কিছুটা দেরিতে হামলা চালাবে। হরমুজ প্রণালি ইরান ও ওমানের মাঝে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলপথ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে সেখান দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow