পরিচালনা পর্ষদের অনিয়মও গোপনে জানানো যাবে বাংলাদেশ ব্যাংকে

দেশের ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় প্রথমবারের মতো সব তফসিলি ব্যাংকে বাধ্যতামূলক করা হয়েছে হুইসেলব্লোয়ার ব্যবস্থা। এর ফলে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দুর্নীতি বা গুরুতর অনিয়মে জড়িত থাকলে অভ্যন্তরীণ নিরীক্ষকরা সংশ্লিষ্ট তথ্য গোপনীয়ভাবে সরাসরি বাংলাদেশ ব্যাংককে জানাতে পারবেন। এ জন্য ব্যাংকের ব্যবস্থাপনা বা পরিচালনা পর্ষদের অনুমতির প্রয়োজন হবে না। মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংক ইন্টারনাল কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস)-সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করে। এর মাধ্যমে ২০১৬ সালের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্সবিষয়ক নির্দেশনা বাতিল করা হয়েছে। আরও পড়ুন ভালো সরবরাহেও বাড়ছে ডলারের দাম, নজরদারিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনায় অভ্যন্তরীণ নিরীক্ষা (ইন্টারনাল অডিট), কমপ্লায়েন্স ও ঝুঁকি ব্যবস্থাপনাকে পৃথক করা হয়েছে। আগে একই কর্মকর্তা নিরীক্ষা ও কমপ্লায়েন্স বিভাগের দায়িত্ব পালন করলেও এখন থেকে দুটি বিভাগের প্রধান আলাদা হবেন এবং সমমর্যাদায় দায়িত্ব পালন করবেন।

পরিচালনা পর্ষদের অনিয়মও গোপনে জানানো যাবে বাংলাদেশ ব্যাংকে

দেশের ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় প্রথমবারের মতো সব তফসিলি ব্যাংকে বাধ্যতামূলক করা হয়েছে হুইসেলব্লোয়ার ব্যবস্থা।

এর ফলে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দুর্নীতি বা গুরুতর অনিয়মে জড়িত থাকলে অভ্যন্তরীণ নিরীক্ষকরা সংশ্লিষ্ট তথ্য গোপনীয়ভাবে সরাসরি বাংলাদেশ ব্যাংককে জানাতে পারবেন। এ জন্য ব্যাংকের ব্যবস্থাপনা বা পরিচালনা পর্ষদের অনুমতির প্রয়োজন হবে না।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংক ইন্টারনাল কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস)-সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করে। এর মাধ্যমে ২০১৬ সালের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্সবিষয়ক নির্দেশনা বাতিল করা হয়েছে।

নতুন নির্দেশনায় অভ্যন্তরীণ নিরীক্ষা (ইন্টারনাল অডিট), কমপ্লায়েন্স ও ঝুঁকি ব্যবস্থাপনাকে পৃথক করা হয়েছে। আগে একই কর্মকর্তা নিরীক্ষা ও কমপ্লায়েন্স বিভাগের দায়িত্ব পালন করলেও এখন থেকে দুটি বিভাগের প্রধান আলাদা হবেন এবং সমমর্যাদায় দায়িত্ব পালন করবেন। এছাড়া হেড অব ইন্টারনাল অডিট সরাসরি পরিচালনা পর্ষদের অডিট কমিটির কাছে রিপোর্ট করবেন, ফলে নিরীক্ষা কার্যক্রম আরও স্বাধীন ও কার্যকর হবে।

নির্দেশনায় বলা হয়েছে, নিরীক্ষায় পরিচালনা পর্ষদ বা এমডির বিরুদ্ধে কোনো গুরুতর অনিয়ম ধরা পড়লে তা গোপনীয়ভাবে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এবং সংশ্লিষ্ট তদারকি বিভাগে জানাতে হবে।

একই সঙ্গে প্রতিটি ব্যাংককে অভিযোগ গ্রহণের জন্য হটলাইন, ই-মেইল, অনলাইন প্ল্যাটফর্ম বা সিলগালা লিখিত অভিযোগ গ্রহণের ব্যবস্থা রাখতে হবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা এবং প্রয়োজনীয় তথ্য থাকলে বেনামি অভিযোগও তদন্ত করতে হবে। অভিযোগকারীকে হয়রানি বা প্রতিশোধমূলক ব্যবস্থা নিলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনায় ফরেনসিক, কনকারেন্ট ও ভার্চুয়াল অডিট চালুর পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থপাচার, ঋণ ও সাইবার ঝুঁকি, জালিয়াতি শনাক্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সব তফসিলি ব্যাংককে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সাংগঠনিক পরিবর্তন সম্পন্ন করে নতুন নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।

ইএআর/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow