পরিচয় মিলল ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া মরদেহের

নেত্রকোনার মোহনগঞ্জের ধলি হাওরের ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহের পরিচয় মিলেছে। সোমবার (১৩ এপ্রিল) গাগলাজুর ইউনিয়নের বারান্তর গ্রামের উত্তর পাশে ধলির হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম- মুক্তু মিয়া (৬৫)। তিনি গাগলাজুর ইউনিয়নে বরান্তর (গাংপাড়া) গ্রামের মো. নজর আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধলির হাওরে স্থানীয় লোকজন কাজ করতে গেলে ধান ক্ষেতের মধ্যে মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য আশরাফ চৌধুরী বলেন, ধলির হাওরে নিজ ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। তিনি বরান্তর গাংপাড়া গ্রামের মুক্তু মিয়া। তার চার ছেলে এবং দুই মেয়ে রয়েছে। পরনের পোশাক দেখে তারা মুক্তু মিয়াকে শনাক্ত করা হয়। যে জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেই জমির মালিক ছিলেন তিনি। তিনি আরও বলেন, প্রায় ৫-৬ দিন হয় মুক্ত মিয়া নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত নিজ ধানক্ষেতে থেকে তার পচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোহনগঞ্জ থ

পরিচয় মিলল ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া মরদেহের

নেত্রকোনার মোহনগঞ্জের ধলি হাওরের ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহের পরিচয় মিলেছে। সোমবার (১৩ এপ্রিল) গাগলাজুর ইউনিয়নের বারান্তর গ্রামের উত্তর পাশে ধলির হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম- মুক্তু মিয়া (৬৫)। তিনি গাগলাজুর ইউনিয়নে বরান্তর (গাংপাড়া) গ্রামের মো. নজর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধলির হাওরে স্থানীয় লোকজন কাজ করতে গেলে ধান ক্ষেতের মধ্যে মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আশরাফ চৌধুরী বলেন, ধলির হাওরে নিজ ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। তিনি বরান্তর গাংপাড়া গ্রামের মুক্তু মিয়া। তার চার ছেলে এবং দুই মেয়ে রয়েছে। পরনের পোশাক দেখে তারা মুক্তু মিয়াকে শনাক্ত করা হয়। যে জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেই জমির মালিক ছিলেন তিনি।

তিনি আরও বলেন, প্রায় ৫-৬ দিন হয় মুক্ত মিয়া নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত নিজ ধানক্ষেতে থেকে তার পচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, সোমবার সন্ধ্যায় অজ্ঞাতনামা এক ব্যক্তির উদ্ধার করা হয়। পরে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করতে তদন্ত চলমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow