পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

চট্টগ্রামের মিরসরাইয়ে পরিত্যক্ত একটি বিস্কুট কারখানার গার্ডরুম থেকে আমিনুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মির্জাপাড়া এলাকায় পরিত্যক্ত কারখানার গার্ডরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত আমিনুল ইসলাম (৩৫) চট্টগ্রাম নগরের বিশ্বকলোনী এলাকার সাহেব আলীর ছেলে। তিনি ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিস্কুট কারখানাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকালে কারখানার পাহারাদার গার্ডরুমের ভেতরে উঁকি দিয়ে একজনকে অস্বাভাবিকভাবে অর্ধবসা অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে দেখেন ওই ব্যক্তি মারা গেছেন। পরে বিষয়টি মিরসরাই থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।  মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, কারখানার পাহারাদারের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ
চট্টগ্রামের মিরসরাইয়ে পরিত্যক্ত একটি বিস্কুট কারখানার গার্ডরুম থেকে আমিনুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মির্জাপাড়া এলাকায় পরিত্যক্ত কারখানার গার্ডরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত আমিনুল ইসলাম (৩৫) চট্টগ্রাম নগরের বিশ্বকলোনী এলাকার সাহেব আলীর ছেলে। তিনি ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিস্কুট কারখানাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকালে কারখানার পাহারাদার গার্ডরুমের ভেতরে উঁকি দিয়ে একজনকে অস্বাভাবিকভাবে অর্ধবসা অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে দেখেন ওই ব্যক্তি মারা গেছেন। পরে বিষয়টি মিরসরাই থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।  মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, কারখানার পাহারাদারের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।   আমিনুল ইসলামের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আরও বলেন, সোমবার বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফিরে আসেননি। মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর পান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow