পরিত্যক্ত গোডাউনে মিলল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাত সোয়া ৯টার দিকে নাসিকের ৮ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকার বেলাল মসজিদের দক্ষিণ পাশে জাকির হোসেনের পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে পচা দুর্গন্ধ ছড়াতে থাকে। পরে স্থানীয়রা গোডাউনের ভেতরে প্রবেশ করে একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মরদেহটি অনেকটাই ক্ষতবিক্ষত ও অর্ধগলিত অবস্থায় ছিল। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ চলছে।  

পরিত্যক্ত গোডাউনে মিলল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) রাত সোয়া ৯টার দিকে নাসিকের ৮ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকার বেলাল মসজিদের দক্ষিণ পাশে জাকির হোসেনের পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে পচা দুর্গন্ধ ছড়াতে থাকে। পরে স্থানীয়রা গোডাউনের ভেতরে প্রবেশ করে একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মরদেহটি অনেকটাই ক্ষতবিক্ষত ও অর্ধগলিত অবস্থায় ছিল। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ চলছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow