পরিবহন সম্পাদক মাহিদ খানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঈদযাত্রার বাস পাচ্ছে জবি শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফেরার সুবিধার্থে বিভাগীয় শহরে পৌঁছে দিতে বাস সার্ভিস চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। জানা যায়, এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) থেকেও শিক্ষার্থীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার দাবি জানিয়ে আবেদন করা হয়। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এবং জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খানের আবেদনের প্রেক্ষিতে প্রশাসন বিষয়টি বিবেচনায় নেয়। এ বিষয়ে পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন মহোদয়ের অনুমোদনক্রমে আসন্ন ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, একান্ত প্রয়োজনে ঈদুল আজহার ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফেরার সুবিধার্থে বিভাগীয় শহরে পৌঁছে দিতে বাস সার্ভিস চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) থেকেও শিক্ষার্থীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার দাবি জানিয়ে আবেদন করা হয়। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এবং জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খানের আবেদনের প্রেক্ষিতে প্রশাসন বিষয়টি বিবেচনায় নেয়।
এ বিষয়ে পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন মহোদয়ের অনুমোদনক্রমে আসন্ন ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, একান্ত প্রয়োজনে ঈদুল আজহার ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের মতে, ঈদের সময় গণপরিবহনে অতিরিক্ত চাপ ও ভোগান্তির মধ্যে এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের যাত্রা অনেকটাই সহজ ও স্বস্তিদায়ক করবে।
What's Your Reaction?