পরিবেশ রক্ষায় বৃক্ষসখা শাখাওয়াতকে সম্মাননা দিল ইস্টার্ন ব্যাংক
দেশব্যাপী বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বৃক্ষসখা শাখাওয়াত উল্লাহকে সম্মাননা দিয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর গুলশানে ব্যাংকটির করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার তাকে এ সম্মাননা তুলে দেন। ব্যাংকটির উদ্যোগে আয়োজিত ‘ইবিএল মিশন বাংলাদেশ রিটার্নস ২০২৫’ কর্মসূচির আওতায় এ বছর সমাজ ও পরিবেশে অবদানের স্বীকৃতিস্বরূপ চারজনকে সম্মানিত করা হয়। উল্লেখ্য, গত আট বছরে দেশের ৩৫টি জেলায় শাখাওয়াত উল্লাহ ১ লাখ ৮০ হাজারের বেশি বৃক্ষরোপণ করেছেন। এ কাজে তার সঙ্গে দেশব্যাপী রয়েছে ৪ শতাধিক তরুণের একদল স্বেচ্ছাসেবক। বৃক্ষরোপণের পাশাপাশি তিনি বিলুপ্তপ্রায় গাছ সংরক্ষণ, বিরল প্রজাতির বৃক্ষ রক্ষা এবং নদী ও পাখি সংরক্ষণে কাজ করে যাচ্ছেন। শাখাওয়াত উল্লাহ জানান, ২০১৮ সালে ১০০টি কৃষ্ণচূড়া গাছ লাগানোর মধ্য দিয়ে তার এ উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হয়, যা পরে দেশব্যাপী কর্মসূচিতে রূপ নেয়। ২০২০ সালে গাছের চারা সংগ্রহ করতে গিয়ে এক দুর্ঘটনার পর তিনি পরিবেশ সংরক্ষণে আরও সক্রিয়ভাবে কাজ করার সিদ্ধান্ত নেন
দেশব্যাপী বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বৃক্ষসখা শাখাওয়াত উল্লাহকে সম্মাননা দিয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর গুলশানে ব্যাংকটির করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার তাকে এ সম্মাননা তুলে দেন।
ব্যাংকটির উদ্যোগে আয়োজিত ‘ইবিএল মিশন বাংলাদেশ রিটার্নস ২০২৫’ কর্মসূচির আওতায় এ বছর সমাজ ও পরিবেশে অবদানের স্বীকৃতিস্বরূপ চারজনকে সম্মানিত করা হয়।
উল্লেখ্য, গত আট বছরে দেশের ৩৫টি জেলায় শাখাওয়াত উল্লাহ ১ লাখ ৮০ হাজারের বেশি বৃক্ষরোপণ করেছেন। এ কাজে তার সঙ্গে দেশব্যাপী রয়েছে ৪ শতাধিক তরুণের একদল স্বেচ্ছাসেবক। বৃক্ষরোপণের পাশাপাশি তিনি বিলুপ্তপ্রায় গাছ সংরক্ষণ, বিরল প্রজাতির বৃক্ষ রক্ষা এবং নদী ও পাখি সংরক্ষণে কাজ করে যাচ্ছেন।
শাখাওয়াত উল্লাহ জানান, ২০১৮ সালে ১০০টি কৃষ্ণচূড়া গাছ লাগানোর মধ্য দিয়ে তার এ উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হয়, যা পরে দেশব্যাপী কর্মসূচিতে রূপ নেয়।
২০২০ সালে গাছের চারা সংগ্রহ করতে গিয়ে এক দুর্ঘটনার পর তিনি পরিবেশ সংরক্ষণে আরও সক্রিয়ভাবে কাজ করার সিদ্ধান্ত নেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি প্রতিষ্ঠা করেন চন্দ্রকলি ফাউন্ডেশন।
দেশের স্বনামধন্য জনসংযোগ প্রতিষ্ঠান বার্লো কমিউনিকেশনস লি. এর কর্মকর্তা শাখাওয়াত উল্লাহ জানান, চন্দ্রকলি ফাউন্ডেশনের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে সারা দেশে আরও ১০ লাখ গাছ রোপণের লক্ষ্য রয়েছে।
What's Your Reaction?