পর্তুগালের কাছে হেরে অঝোরে কাঁদলেন ক্রোয়েশিয়ান ফুটবলার

কানাডার টরন্টোতে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে পর্তুগালের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া। ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মাতেও কোভাচিচকে ক্যামেরায় অঝোরে কাঁদতে দেখা যায়। শুরু থেকেই একাদশে ছিলেন কোভাচিচ। তবে দ্বিতীয়ার্ধে তাকে বদলি করা হয়। ম্যাচের ৯০ মিনিটে তার পরিবর্তে মাঠে নামেন স্ট্রাইকার আন্দ্রেই ক্রামারিচ। বেঞ্চে বসেই তিনি পর্তুগালের জয়সূচক গোলটি দেখেন। ম্যাচের ৯৪তম মিনিটে গনসালো রামোস ক্রোয়েশিয়ার রক্ষণভাগের ওপর দিয়ে লাফিয়ে উঠে হেডে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন। এরপর অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়া সমতা ফেরালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। শেষ মুহূর্তের এই নাটকীয় পরাজয় এবং বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা কোভাচিচকে ভেঙে দেয়। ম্যাচ শেষের বাঁশি বাজতেই আবেগ সামলাতে না পেরে তিনি অঝোরে কেঁদে ফেলেন। আরআর/এসকেডি/জেআইএম

পর্তুগালের কাছে হেরে অঝোরে কাঁদলেন ক্রোয়েশিয়ান ফুটবলার

কানাডার টরন্টোতে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে পর্তুগালের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া। ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মাতেও কোভাচিচকে ক্যামেরায় অঝোরে কাঁদতে দেখা যায়।

শুরু থেকেই একাদশে ছিলেন কোভাচিচ। তবে দ্বিতীয়ার্ধে তাকে বদলি করা হয়। ম্যাচের ৯০ মিনিটে তার পরিবর্তে মাঠে নামেন স্ট্রাইকার আন্দ্রেই ক্রামারিচ। বেঞ্চে বসেই তিনি পর্তুগালের জয়সূচক গোলটি দেখেন।

ম্যাচের ৯৪তম মিনিটে গনসালো রামোস ক্রোয়েশিয়ার রক্ষণভাগের ওপর দিয়ে লাফিয়ে উঠে হেডে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন। এরপর অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়া সমতা ফেরালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।

শেষ মুহূর্তের এই নাটকীয় পরাজয় এবং বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা কোভাচিচকে ভেঙে দেয়। ম্যাচ শেষের বাঁশি বাজতেই আবেগ সামলাতে না পেরে তিনি অঝোরে কেঁদে ফেলেন।

আরআর/এসকেডি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow