পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরিফুল আলম এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিভাগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ ৩ প্রতিমন্ত্রী কক্সবাজার সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন। শুক্রবার (১২ জুন) বিকেলে সৈকতের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন তারা। এসময় সৈকতের কলাতলী থেকে শুরু করে সুগন্ধা পয়েন্ট ধরে লাবনী পয়েন্ট পর্যন্ত দীর্ঘ এলাকায় পর্যটকদের সঙ্গে পায়ে হেঁটে মতবিনিময় করেন ৩ প্রতিমন্ত্রী। এ সময় তারা পর্যটকদের কাছে তাদের সুবিধা-অসুবিধার কথা জানতে চান। নারী ও শিশু, বয়স্ক পর্যটকসহ বিভিন্ন স্থান থেকে আগত সর্বস্তরের পর্যটকদের নিরাপত্তা, বিচের পরিচ্ছন্নতা, ট্যুরিস্ট পুলিশের ভূমিকা পরিচ্ছন্নতাকর্মীদের তৎপরতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা জানতে চান। এ সময় পর্যটকরা তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন এবং বিচ ম্যানেজমেন্ট ও নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তারা প্রতিমন্ত্রীদের কাছে সমুদ্র সৈকতের বর্তমান ব্যবস্থাপনা অব্যাহত রেখে আরও আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির আহ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরিফুল আলম এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিভাগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ ৩ প্রতিমন্ত্রী কক্সবাজার সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন।
শুক্রবার (১২ জুন) বিকেলে সৈকতের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন তারা।
এসময় সৈকতের কলাতলী থেকে শুরু করে সুগন্ধা পয়েন্ট ধরে লাবনী পয়েন্ট পর্যন্ত দীর্ঘ এলাকায় পর্যটকদের সঙ্গে পায়ে হেঁটে মতবিনিময় করেন ৩ প্রতিমন্ত্রী। এ সময় তারা পর্যটকদের কাছে তাদের সুবিধা-অসুবিধার কথা জানতে চান। নারী ও শিশু, বয়স্ক পর্যটকসহ বিভিন্ন স্থান থেকে আগত সর্বস্তরের পর্যটকদের নিরাপত্তা, বিচের পরিচ্ছন্নতা, ট্যুরিস্ট পুলিশের ভূমিকা পরিচ্ছন্নতাকর্মীদের তৎপরতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা জানতে চান। এ সময় পর্যটকরা তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন এবং বিচ ম্যানেজমেন্ট ও নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তারা প্রতিমন্ত্রীদের কাছে সমুদ্র সৈকতের বর্তমান ব্যবস্থাপনা অব্যাহত রেখে আরও আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির আহ্বান জানান।
উত্তরে পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে কক্সবাজারকে পর্যটন হাব এবং বাংলাদেশের অন্যান্য সব পর্যটন কেন্দ্রগুলোতে অত্যাধুনিক হোটেলমোটেল স্থাপনাসহ পর্যটকবান্ধব গড়ে তোলা হবে।
পরিদর্শনকালে পর্যটন মন্ত্রণালয়ের পরিচালক, ট্যুরিস্ট পুলিশের এসপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানায় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?