পলকের ঘাড়-মেরুদণ্ডে জটিলতা, বিশেষ চিকিৎসার আবেদনের প্রস্তুতি

প্রিজন ভ্যানে নেওয়ার সময় আহত হওয়া সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘাড় ও মেরুদণ্ডে জটিলতা ধরা পড়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। এ অবস্থায় তার জন্য বিশেষ চিকিৎসা নিশ্চিত করতে আদালতে পুনরায় আবেদন করা হবে বলেও জাগো নিউজকে জানান তিনি। বুধবার (১৩ মে) জাগো নিউজকে ফারজানা ইয়াসমিন রাখী বলেন, গত ১৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে বাবুবাজার ব্রিজ এলাকায় পলক আহত হন। পরে আদালতের অনুমতি নিয়ে তাকে হাসপাতালে নেওয়া হলে এমআরআই পরীক্ষায় ঘাড়ের দুটি ডিস্কে সমস্যা এবং মেরুদণ্ডের এল-৩ ও এল-৪ অংশে জটিলতা ধরা পড়ে। পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী তিনি বলেন, ‘এটি বয়সজনিত কোনো সমস্যা নয়। কারাগারে যাওয়ার আগে বা দুর্ঘটনার পূর্বে তার এমন শারীরিক জটিলতা ছিল না। দুর্ঘটনার পর এমআরআই রিপোর্টে এসব সমস্যা উঠে এসেছে।’ আইনজীবীর দাবি, বিশেষজ্ঞ চিকিৎসকরা পলকের জন্য টানা ১৫ দিনের ‘ইলেকট্রনিক ম্যাগনেটিক থেরাপি’ প্রয়োজন বলে মত দিয়েছেন। তবে এই চিকিৎসা সব হাসপাতালে সহজলভ্য নয়। তাই প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে আদালতের কাছে আবারও আবেদন জানা

পলকের ঘাড়-মেরুদণ্ডে জটিলতা, বিশেষ চিকিৎসার আবেদনের প্রস্তুতি

প্রিজন ভ্যানে নেওয়ার সময় আহত হওয়া সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘাড় ও মেরুদণ্ডে জটিলতা ধরা পড়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। এ অবস্থায় তার জন্য বিশেষ চিকিৎসা নিশ্চিত করতে আদালতে পুনরায় আবেদন করা হবে বলেও জাগো নিউজকে জানান তিনি।

বুধবার (১৩ মে) জাগো নিউজকে ফারজানা ইয়াসমিন রাখী বলেন, গত ১৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে বাবুবাজার ব্রিজ এলাকায় পলক আহত হন। পরে আদালতের অনুমতি নিয়ে তাকে হাসপাতালে নেওয়া হলে এমআরআই পরীক্ষায় ঘাড়ের দুটি ডিস্কে সমস্যা এবং মেরুদণ্ডের এল-৩ ও এল-৪ অংশে জটিলতা ধরা পড়ে।

jagonews24পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী

তিনি বলেন, ‘এটি বয়সজনিত কোনো সমস্যা নয়। কারাগারে যাওয়ার আগে বা দুর্ঘটনার পূর্বে তার এমন শারীরিক জটিলতা ছিল না। দুর্ঘটনার পর এমআরআই রিপোর্টে এসব সমস্যা উঠে এসেছে।’

আইনজীবীর দাবি, বিশেষজ্ঞ চিকিৎসকরা পলকের জন্য টানা ১৫ দিনের ‘ইলেকট্রনিক ম্যাগনেটিক থেরাপি’ প্রয়োজন বলে মত দিয়েছেন। তবে এই চিকিৎসা সব হাসপাতালে সহজলভ্য নয়। তাই প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে আদালতের কাছে আবারও আবেদন জানানো হবে।

এর আগে গত ২৮ এপ্রিলও ফারজানা ইয়াসমিন রাখী জানিয়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে প্রিজন ভ্যানে করে কারাগারে ফেরার সময় একটি গাড়ির ধাক্কায় পলক পড়ে গিয়ে ঘাড়ে আঘাত পান। এরপর তার এমআরআই করানোর আবেদন করা হয়।

তবে এ ঘটনায় ভিন্ন ব্যাখ্যা দেয় কারা অধিদপ্তর। প্রতিষ্ঠানটির এআইজি (সহকারী মহাপরিদর্শক) [উন্নয়ন ও মিডিয়া] জান্নাত-উল ফরহাদ এক বিবৃতিতে বলেন, প্রিজন ভ্যান কোনো সড়ক দুর্ঘটনার শিকার হয়নি। পোস্তগোলা ব্রিজ থেকে নামার সময় গাড়িটি হঠাৎ ব্রেক করলে ভেতরে থাকা বন্দিদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এতে পলক সামান্য ঘাড়ে ব্যথা পান বলে দাবি করা হয়।

এমডিএএ/এসএইচএস

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow